ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

মাদ্রাসা ছাত্রের মুখে বালিশ চেপে জোরপূর্বক বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ১২:৩৩:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০২:৩০:২৫ অপরাহ্ন
মাদ্রাসা ছাত্রের মুখে বালিশ চেপে জোরপূর্বক বলাৎকার, মাদ্রাসা  শিক্ষক গ্রেফতার মাদ্রাসা ছাত্রের মুখে বালিশ চেপে জোরপূর্বক বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
রাজশাহীর পুঠিয়া পৌরসভার মিফতাহুস সুন্নাহ মাদরাসার শিক্ষক রাকিবুল ইসলাম আব্দুল্লাহ (২১) এর বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

আসামী রাকিবুল ইসলাম রাজশাহীর চারঘাট উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আসামী রাকিবুল ইসলাম রুমে থাকা ওই শিক্ষার্থীর মুখে বালিশ চেপে ধরে জোরপূর্বক বলাৎকার করার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এর আগে ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি তার বাবাকে জানালে মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি স্থানীয়দের সহযোগীতায় মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে থানায় আনে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বুধবার অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২