ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসিকে অযোগ্য অ্যাখা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ ইয়েমেনে মুহুর্মুহু বিমান হামলা সৌদি আরবের আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী কারাগার থেকে পালিয়ে ২৫ মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সার নিয়ে অনিয়ম ঠেকাতে মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসন, নজরদারিতে ২১ সার ডিলার মব করে গণপিটুনির পর মামলা, ২২ দিন পর জামিনে মুক্ত সেই শিক্ষক নিয়ামতপুরে ৯ মাসে ৩১ জনের আত্মহত্যা বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সৌজন্য সাক্ষাৎ

ত্বকের ক্ষতি রুখতে বাড়িতেও ব্যবহার করতে হবে সানস্ক্রিন

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৩:৩৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৩:৩৭:৩৩ অপরাহ্ন
ত্বকের ক্ষতি রুখতে বাড়িতেও ব্যবহার করতে হবে সানস্ক্রিন ছবি- সংগৃহীত
সানস্ক্রিন গ্রীষ্মকালের প্রসাধনী— অনেকেই এমন ধারণা পোষণ করেন। গরমকালে সূর্যের তাপমাত্রা বেশি থাকে। সূর্যরশ্মি থেকে বাঁচতে গ্রীষ্মে সানস্ক্রিন ব্যবহারের প্রবণতা বেশি থাকে। কিন্তু বর্ষা এলেই সানস্ক্রিন ব্যবহারের কমে যায়। এই সময় সূর্য মেঘের আড়ালে থাকে। সূর্যের তাপ কম থাকায় বর্ষায় সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজনীয় অনুভব করেন না অনেকেই। অধিকাংশ মানুষই এই ভুল করেন। বিভিন্ন সমস্যা থেকে ত্বক রক্ষা করতে সব ঋতুতেই সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শুধু তা-ই নয়, বেশির ভাগ মানুষই ঘরের মধ্যে থাকলে সানস্ক্রিন মাখার কথা বেমালুম ভুলে যান। ঘরে এসি চললে বা জানলা-দরজা বন্ধ থাকলে তো কথাই নেই। ত্বক সুরক্ষিত রাখতে গেলে ঘরের মধ্যেও সানস্ক্রিন মাখার প্রয়োজনীয়তা রয়েছে। বাইরে বেরোচ্ছেন না, কিন্তু রান্না করতে বা ছাদে ভেজা জামাকাপড় মেলতে রোদে গেলেও ত্বকে নানা রকম সমস্যা হতে পারে, অনেকেরই সে ধারণা নেই। ত্বকের ক্যানসার হওয়াও রুখে দিতে পারে এই ক্রিম।

প্রতি দিন সানস্ক্রিন ব্যবহার করলে ত্বকের আর কোন কোন উপকার হতে পারে?

১) ইউভি-এ, ইউভি-বি, রশ্মি থেকে বাঁচা: ঘরের কাচ বন্ধ থাকলেও সূর্যের ইউভি রশ্মি ত্বকের ক্ষতি করতে সক্ষম। ইউভি-বি রশ্মি কাচ ভেদ করতে না পারলেও ইউভি-এ কিন্তু পারে। তাই বাড়িতেও এই রশ্মির প্রভাবে ত্বকে বয়সের ছাপ পড়তে পারে।

২) ত্বকের তারুণ্য ধরে রাখা: ত্বকের স্থিতিস্থাপকতা ধরে রাখতে সাহায্য করে প্রোটিন। এ ক্ষেত্রে ত্বকের নিজস্ব প্রোটিন কোলাজেন, কেরাটিন এবং ইলাস্টিন খুবই গুরুত্বপূর্ণ। ত্বকে এই প্রোটিনগুলির মাত্রা ঠিক রাখতে গেলেও কিন্তু সানস্ক্রিন মাখা জরুরি।

৩) ল্যাপটপ, মোবাইলের ব্লু লাইটও ত্বকের সমান ভাবে ক্ষতি করতে পারে। সানস্ক্রিন ব্যবহার করলে তা ত্বকে একটি সুরক্ষার পরত হিসেবে কাজ করে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার