ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন ড. ইউনূস

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৪:১৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৪:১৮:০০ অপরাহ্ন
পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন ড. ইউনূস ছবি- সংগৃহীত
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, জাতিসংঘ সদর দপ্তরে বিশ্ব নেতাদের সাথে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা; দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত।

এদিকে, আওয়ামী লীগের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার। এসময় প্রধান উপদেষ্টা পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহায়তা চাইলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সহায়ার আশ্বাস দেন। ড. ইউনূস বলেন, শেখ হাসিনার শাসনামলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, সেই অর্থ ফেরানো অন্তর্বর্তী সরকারের বড় একটা অগ্রাধিকার।

এর আগে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর এনগোজি ওকোনজো ইওয়েল। এ সময় বাংলাদেশের রপ্তানি সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ-এলডিসি থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা।     

এদিকে, নেদারল্যান্ডসের রাণী দ্বিতীয় ম্যাক্সিমার সাথেও বৈঠক হয় প্রধান উপদেষ্টার। বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সবুজ জ্বালানীর ক্ষেত্রে সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী