ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নওদাপাড়ার খানকা শরীফের কেয়ারটেকারের বিরুদ্ধে হয়রানি ও হুমকির অভিযোগ

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৮:২০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৮:২০:১৫ অপরাহ্ন
নওদাপাড়ার খানকা শরীফের কেয়ারটেকারের বিরুদ্ধে হয়রানি ও হুমকির অভিযোগ নওদাপাড়ার খানকা শরীফের কেয়ারটেকারের বিরুদ্ধে হয়রানি ও হুমকির অভিযোগ
রাজশাহীর নওদাপাড়ার ছায়ানীর আবাসিক এলাকায় অবস্থিত দারুল হাবিব খানকা শরীফের কেয়ারটেকার মোহাম্মদ আকবর আলীর বিরুদ্ধে হয়রানি, হুমকি-ধামকি এবং জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ নিয়ে অতিষ্ঠ এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, দারুল হাবিব খানকা শরীফের কেয়ারটেকার আকবর আলী, পিতা মৃত কাইয়ুম উদ্দিন, ছায়ানীড় আবাসিক এলাকার প্ল্যানের নকশায় উল্লেখিত ১০ ফিট রাস্তা ব্যবহারে বাধা দিচ্ছেন। এই রাস্তা দুটি এলাকাবাসী বিগত কয়েক বছর ধরে তাদের চলাচলের জন্য ব্যবহার করে আসছেন। কিন্তু হঠাৎ করেই কেয়ারটেকার আকবর আলী সেই রাস্তায় গাছপালা লাগিয়ে পথ বন্ধ করে দিয়েছেন।

এলাকাবাসীর দাবি, প্লটের নকাশায় স্পষ্টতই ১০ ফিট রাস্তা জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত রয়েছে। আকবর আলী এই রাস্তা তার ব্যক্তিগত সম্পত্তি দাবি করে আমার রাস্তায় আমি গাছ লাগাবো তাতে আপনাদের সমস্যা কোথায়" বলে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন।

প্রশাসনের ভয়ভীতি দেখানোর অভিযোগও উঠেছে আকবর আলীর বিরুদ্ধে। ইতিমধ্যে তিনি এলাকাবাসীর কয়েকজনের নামে বিভিন্ন ধরনের অভিযোগ ও মামলা দায়ের করেছেন। এমনকি, এক ভুক্তভোগীকে ডিজিএফআই অফিসে প্রায় দুইদিন আটকে রেখে লিখিত নেওয়ার পর ছেড়ে দেওয়া হয় এবং তার বাসার পানির লাইন ও বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

কেয়ারটেকার আকবর আলীর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ রয়েছে। এলাকার এক ব্যাংক কর্মকর্তাকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়া, আশেপাশে বাচ্চারা খেলাধুলা করলে তাদের সাথে মাত্রাতিরিক্ত খারাপ আচরণ করেন এবং খেলার সরঞ্জাম কেড়ে নেন।

ভুক্তভোগীরা আরও জানান, আকবর আলী ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিভিন্ন রকম গালাগালি, খারাপ আচরণ এবং খারাপ কথা বলে শ্লীলতাহানি করছেন। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। পুলিশ প্রশাসনকেও বিষয়টি জানিয়ে কোনো সুরাহা হয়নি বলে ভুক্তভোগীরা জানান। তারা অভিযোগ করেন, আকবর আলী ও তার হুজুর পুলিশ প্রশাসনের কথা শোনেন না।

দারুল হাবিব খানকা শরীফের কেয়ারটেকার আকবর আলীর এই ক্ষমতার উৎস কোথায়, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা জানতে চান, কীভাবে জনসাধারণের চলাচলের ১০ ফিট রাস্তা কেয়ারটেকারের ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেল।

এলাকাবাসী এই বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং আকবর আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ