ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

গালি দিয়ে সত্যকে ঢাকা যায় না, আমরা মর্যাদার রাজনীতি গড়ব, তাসনিম জারা

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৮:৪২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৮:৪২:৫৩ অপরাহ্ন
গালি দিয়ে সত্যকে ঢাকা যায় না, আমরা মর্যাদার রাজনীতি গড়ব, তাসনিম জারা গালি দিয়ে সত্যকে ঢাকা যায় না, আমরা মর্যাদার রাজনীতি গড়ব, তাসনিম জারা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা মন্তব্য করেছেন, ডিম ছুঁড়ে এবং গালি দিয়ে তাদের ছোট করার চেষ্টা করা হলেও, গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। তিনি এই মন্তব্য করেন সোমবার নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের উপর পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও অকথ্য গালাগালের ঘটনার পরিপ্রেক্ষিতে।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তাসনিম জারা লেখেন, "ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেওয়া। তারা অপমানের রাজনীতি করুক। আমরা মর্যাদার রাজনীতি গড়ব।

তিনি মর্যাদার রাজনীতি'র ব্যাখ্যা দিয়ে বলেন, এর অর্থ শুধু নেতাদের সম্মান দেওয়া নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা।

মর্যাদার রাজনীতির উদাহরণ দিতে গিয়ে তিনি কয়েকটি বিষয়ের উপর জোর দেন:
একজন নাগরিক ঘুষ না দিয়েও সরকারি অফিসে সম্মান পাবেন।
একজন রোগী হাসপাতালে ভিআইপি না হয়েও সেবা পাবেন।
রাজনীতিবিদরা প্রভু না হয়ে সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবেন।
একজন নারী রাস্তায়, বাসে বা অনলাইনে হেনস্তার শিকার হবেন না।
একজন ছাত্র মিছিলে গেলে গুলি খাবে না।
একজন নাগরিক মন্ত্রী-এমপিদের সমালোচনা করতে পারবেন কোনো ভয় ছাড়া।

উল্লেখ্য, গতকাল সোমবার নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ডিম ছুঁড়ে এবং অকথ্য ভাষায় গালাগালের মাধ্যমে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ