ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর
কিশোরপুর বাজার

বাঘায় গরুর ব্যবসার দীর্ঘদিনের বিরোধের অবসান: বাজারে শান্তিপূর্ণ পরিবেশ

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০২:৫৬:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০২:৫৭:৫৯ পূর্বাহ্ন
বাঘায় গরুর ব্যবসার দীর্ঘদিনের বিরোধের অবসান: বাজারে শান্তিপূর্ণ পরিবেশ
রাজশাহীর বাঘা উপজেলার কিশোরপুর বাজারে গরুর ব্যবসা নিয়ে বাদশা ও গাজীর মধ্যে দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে। গত সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাদের মোল্লার ক্লাবে এই মিমাংসা অনুষ্ঠিত হয়।
এ মিমাংসায় বাদশা ও গাজীর মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে দুই পক্ষ মিষ্টি বিতরণ করেন। এতে বাজারে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে বলেও জানান মো: আবুল কালাম।

মো. আবুল কালাম তিনি পাকুড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিএনপির জনপ্রিয় নেতা, এই সমঝোতায় মূল ভূমিকা পালন করেন।
তিনি বলেন, এই ২ গরু ব্যবসায়ীর মধ্যে প্রায় ১ বছর ‍১মাস থেকে বিরোধ চলছিল, মূলত গরুর ব্যবসায় নিয়ের এই বিরোধ। যার কারণে হরহামেশায় এদের মধ্যে ঝগড়া-বিবাদ ও সংঘর্ষ লেগেই থাকতো। যার ফলে বাজারের পরিবেশ ছিল উত্তপ্ত ও বিশৃঙ্খলাপূর্ণ। 

তিনি আরও বলেন, গ্রামের গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মিমাংসায় উপস্থিতিতে দুই পক্ষের মিমাংসা হয়। যা বাজারের অশান্ত পরিবেশ দূর হয়ে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে বলেও জানান মো: আবুল কালাম!

এ সময় উপস্থিত ছিলেন বাঘা পৌরসভার সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পাকুড়িয়া বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মোল্লা, ছাত্রনেতা শাহিন মন্ডল, নজরুল ইসলাম আন্তাজ, ৬ নং ওয়ার্ড সভাপতি শহিদুল মোল্লা, সুখচান ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদকসহ স্থানীয় সুধীজন।

এদিন স্থানীয়রা, মো. আবুল কালামের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে এই সমাধান বাজারে শান্তি ফিরিয়ে এনেছে।

এ ধরনের শান্তিপূর্ণ সমাধান বাঘা উপজেলায় ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, মো. আবুল কালামের মতো নেতাদের উদ্যোগে ভবিষ্যতে এমন সমঝোতা আরও বাড়বে, যা ব্যবসা ও সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বজায় রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২