ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

পাবনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৭:২৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৭:২৫:০০ অপরাহ্ন
পাবনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত পাবনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
পাবনা জেলা তথ্য অফিসের আয়োজনে সিভিল সার্জন কার্যলয়ের সম্মেলন কক্ষে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে জেলা পর্যায়ের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে কর্মশালায় স্কাউট ও গার্লস গাইডের যুব সেচ্ছাসেবীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।
 
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, একটি সুস্থ’ জাতি গঠনের জন্য আমাদের সকলকে অবশ্যই টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করে তুলতে হবে। আর সেক্ষেত্রে যুব সে”ছাসেবী সংগঠন হিসেবে বাংলাদেশ স্কাউট ও গার্লস গাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে শুরু করে টিকা প্রদান এবং গুজব প্রতিরোধে তাদের ভূমিকা হবে ফলপ্রসু।
 
এ সময় সকলের প্রচেষ্টার মাধ্যমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ টাইফয়েড জ্বর, শিশু স্বাস্থের ক্ষতিকর প্রভাব, প্রতিরোধসহ টাইফয়েড টিকাদান
ক্যাম্পেইন-২০২৫ সফল করে তোলার লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান করেন।
 
পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের করণীয় বিষয়ে আলোচনা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রাশেদুল বারী।
       
সিনিয়র তথ্য অফিসার মো. সামিউল আলমের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক মো. রিয়াদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল কবীর উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২