ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ইজিবাইক চুরির সময় জণতার হাতে যুবক আটক, পুলিশে সোপর্দ

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৪:১৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৪:১৮:১৫ অপরাহ্ন
ইজিবাইক চুরির সময় জণতার হাতে যুবক আটক, পুলিশে সোপর্দ ইজিবাইক চুরির সময় জণতার হাতে যুবক আটক, পুলিশে সোপর্দ
মাদারীপুর শহরের উকিলপাড়ায় ইজিবাইক চুরির সময় শাওন নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।

শুক্রবার রাতে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক শাওন সদর উপজেলার কুলপদ্দী এলাকার রিপন হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে মাদারীপুর শহরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে আবাসিক বাড়িঘরে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র এই চুরির ঘটনাগুলোর সাথে জড়িত। শুক্রবার রাতে উকিলপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় শাওনকে একটি ইজিবাইক চুরির চেষ্টা করার সময় হাতেনাতে ধরা হয়। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে তাকে আটক করে মাদারীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে মাদারীপুর সদর থানা পুলিশ জানিয়েছে , আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কোনো সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে এই চুরির ঘটনার পেছনে থাকা মূল হোতাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ