ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

মরদেহের শেষকৃত্যে গিয়ে নৌকা ডুবিতে নিহত-১, নিখোঁজ-২

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৭:২৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৭:২৫:০৬ অপরাহ্ন
মরদেহের শেষকৃত্যে গিয়ে নৌকা ডুবিতে নিহত-১, নিখোঁজ-২ মরদেহের শেষকৃত্যে গিয়ে নৌকা ডুবিতে নিহত-১, নিখোঁজ-২
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবিতে জিতন মন্ডল (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন, দিলীপ দাশ (৩২) এবং হরেন সাহা (৬৫) নিখোঁজ রয়েছেন। 
শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্র্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) নামের এক বৃদ্ধের শেষকৃত্যের জন্য তার মরদেহ নৌকায় করে পদ্মা নদীর মাঝচরে নেওয়া হচ্ছিল। একটি নৌকা মরদেহটি চরে রেখে আরও আত্মীয়স্বজনদের আনতে পাড়ে আসে। এরপর প্রায় ২০-২৫ জন যাত্রী নিয়ে নৌকাটি নদী পার হওয়ার সময় প্রবল স্রোতের কারণে ডুবে যায়।

নৌকায় থাকা অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জিতন মÐল, দিলীপ দাশ এবং হরেন সাহা নিখোঁজ হন। স্থানীয়রা দ্রæত জিতন মÐলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিন দুপুর ২টা পর্যন্ত নিখোঁজ বাকি দুজনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

গোদাগাড়ী প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ডুবুরি দল। রাজশাহী সদর ফায়ার সার্ভিসের লিডার মনিরুল ইসলাম জানিয়েছেন, উদ্ধার অভিযানে ৩জন কাজ করছেন। নদীতে তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নদীর পাড়ে অপেক্ষা করছেন নিখোঁজদের পরিবারের সদস্যরা ও প্রতিবেশিরা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫