ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নগরীতে অনুমোদনবিহীন বেকারীকে বিএসটিআই’র জরিমানা

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৯:১৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৯:১৮:৪৮ অপরাহ্ন
নগরীতে অনুমোদনবিহীন বেকারীকে বিএসটিআই’র জরিমানা নগরীতে অনুমোদনবিহীন বেকারীকে বিএসটিআই’র জরিমানা
রাজশাহী মহানগরীতে অনুমোদনবিহীন একটি বেকারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেছে বিএসটিআই।

রবিবার সকালে মহানগরীর বিসিক শিল্প নগরী এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় বেকারীতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘পাউরুটি’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে পণ্যের নিট ওজন উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর একটি অভিযানে বিএসটিআই’র বকেয়া বিল পরিশোধ না করায় এবং অস্বাস্থ্যাকর পরিবেশে পণ্যসামগ্রী উৎপাদন করায় বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত বেঙ্গল বেকারী প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। সেই সাথে বিল পরিশোধ ও ত্রুটি- বিচ্যুতি সংশোধনে ৫ দিন সময় দেয়া হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন, বিএসটিআই বিভাগীয় অফিস, নওদাপাড়ার সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌ. জুনায়েদ আহমেদ এবং মেট্রোলজি উইং এর কর্মকর্তা প্রকৌ. আসিফ সাদিক।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ