ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

কালো হয়ে যাওয়া পায়ের পাতা ঝকঝকে হবে ৩ উপায়ে

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৪:০৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৪:০৮:২২ অপরাহ্ন
কালো হয়ে যাওয়া পায়ের পাতা ঝকঝকে হবে ৩ উপায়ে ফাইল ফটো
দিনের শেষে মুখের যত্নে মন দিলেও ব্রাত্য থাকে পা-ই। লম্বা সময় ধরে পর পর কয়েক দিন রোদে ঘুরলে সাধারণত দেখা যায়, জুতোর যে অংশটি ঢাকা, সেই স্থান বাদে বাকি জায়গায় কালো ছোপ পড়েছে। তা যদি না হয়, সে জন্য প্রতি দিনই পায়ের যত্ন নেওয়া জরুরি। তা ছাড়া দিনের শেষে সবচেয়ে বেশি ধুলোবালি তো পায়েই লাগে।

কী ভাবে পায়ের যত্ন নেবেন?

১। দীর্ঘ ক্ষণ হাঁটাহাটি হলে প্রথমেই বাড়িতে এসে পা জল গিয়ে রগড়ে ধুয়ে নিন। এবার একটি ছোট গামলায় হালকা গরম জলে দিন এপসম সল্ট। পা ডুবিয়ে ১০ মিনিট বসে রাখলেই হাঁটার ক্লান্তি কমবে। শরীরে আরাম হবে।

২। জলে গুলে নিন গায়ে মাখার তরল সাবান। সাবান জলে পা ডুবিয়ে ঝামা বা পিউমিক স্টোন দিয়ে পা ঘষে নিন। এতে মৃত কোষ, ময়লা পরিষ্কার হবে।

পায়ের ট্যান উঠবে কী ভাবে?

কফি: টক দইয়ের সঙ্গে কফির গুঁড়ো মিশিয়ে নিন। মিশ্রণটি পা পরিষ্কার করার পর মাখুন। পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত মিশ্রণটি দিয়ে মিনিট পাঁচেক মাসাজ করে ১৫ মিনিট রেখে দিন। ঈষদুষ্ণ জলে পা ধুয়ে ময়েশ্চারাইজার মেখে ফেলুন।

টম্যাটো: সান ট্যান বা সান বার্ন অর্থাৎ রোদের তাপে কালচে হয়ে যাওয়া ত্বকে জেল্লা ফেরাতে টম্যাটো ভীষণ কাজের। এতে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, যা ত্বকের জন্য ভাল। রয়েছে নানা রকম ভিটামিন এবং খনিজ। তা ছাড়া, টম্যাটোর রস কিছুটা অ্যাসিড জাতীয়। টম্যাটো আধখানা করে কেটে, শাঁসের অংশটি পায়ে ঘষে মিনিট দশেক রেখে ধুয়ে নিন।

হলুদ-বেসন: মুখ হোক বা পা— ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে হলুদ এবং বেসন দারুণ কার্যকর। ২ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ টেবিল চামচ হলুদ এবং ১ টেবিল চামচ টকদই বা ৩ টেবিল চামচ দুধ মিশিয়ে প্যাক বানান। পায়ে লাগিয়ে মাসাজ করে ১০ মিনিট রেখে ধুয়ে নিন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী