ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগাহ মাঠের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস রাসিক প্রশাসকের রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

আমদানি বন্ধের খবরে মেহেরপুরে কাঁচামরিচের দাম এক লাফে দ্বিগুণ

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৬:৩২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৬:৩২:০৭ অপরাহ্ন
আমদানি বন্ধের খবরে মেহেরপুরে কাঁচামরিচের দাম এক লাফে দ্বিগুণ আমদানি বন্ধের খবরে মেহেরপুরে কাঁচামরিচের দাম এক লাফে দ্বিগুণ
পূজার ছুটির কারণে বন্ধ থাকবে ভারত থেকে কাঁচামরিচ আমদানি। আর এ খবর ছড়িয়ে পড়তেই মেহেরপুরের পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচামরিচের দাম বেড়েছে ১১০ টাকা পর্যন্ত।

গেল এক মাস ধরে মেহেরপুর জেলার পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৮০ থেকে ১১০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে,  আজ বিক্রি হয়েছে ২১০ টাকা পর্যন্ত। খুচরা বাজারেও পড়েছে এর প্রভাব। খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৭০ টাকা কেজি। 

মেহেরপুর জেলার সবচেয়ে বড় কাঁচামরিচের আড়ত হচ্ছে গাংনী কাঁচা বাজার। এ বাজার থেকে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার উদ্দেশ্যে কাঁচামরিচ বোঝাই করে কয়েকটি ট্রাক রওনা দিয়েছে। প্রতিদিন বেশ কয়েক ট্রাক কাঁচামরিচ রাজধানীর বিভিন্ন পাইকারি বাজারে যায়।

বাজার সম্পর্কে জানতে চাইলে আড়তদার সাহাদুল ইসলাম জানান, পূজার ছুটির কারণে স্থলবন্দরগুলো দিয়ে ভারত থেকে আসছে না কাঁচামরিচ। এতে আকস্মিক দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান ব্যবসায়ীরা। চাষিরাও চালাক। তারাও জানতেন যে পূজোর ছুটিতে মরিচ আমদানি বন্ধ থাকে। এ কারণে অনেকেই দুই সপ্তাহ ধরে মরিচ তোলেননি। এখন মরিচ তুলে বাজারে নিয়ে আসছেন। 

একই বাজারের আড়তদার ফারুক হোসেন জানান, বেনাপোল ও হিলি দিয়ে কাঁচামরিচ আমদানি হয়। ভারতের পূজার ছুটির কারণে তা বন্ধ হয়ে গেছে। এতে হঠাতই কাঁচা মরিচের দাম দ্বিগুণ হয়ে গেছে। 

আড়পাড়া গ্রামের মরিচ চাষি আলেক উদ্দীন জানান, গেল ৪-৫ মাস ধরে বৃষ্টিপাত অব্যহত রয়েছে, যা বিগত ২০ বছরের মধ্যে ছিল না। অতিবৃষ্টিতে বেশির ভাগ চাষির মরিচ ক্ষেত বিনষ্ট হয়ে গেছে, যা দুয়েকজনের আছে তারাই এখন বেশি লাভ করতে পারছেন। কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় চাষিরা বেশ সন্তোষ প্রকাশ করেছেন। 

বাজারঘুরে কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা গেছে, এবার অতি বৃষ্টি হলেও তুলনামূলকভাবে সবজির দাম স্বাভাবিক রয়েছে। বিশেষ করে আলু ও মুখীকচুর দাম অস্বাভাবিক কম। এতে ক্রেতারা স্বস্তিতে রয়েছেন।  

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন