ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

এ বার বিদেশি সিনেমায় কোপ ট্রাম্পের! ১০০% শুল্ক চাপানোর ঘোষণা

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৯:২২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৯:২২:৪৩ অপরাহ্ন
এ বার বিদেশি সিনেমায় কোপ ট্রাম্পের! ১০০% শুল্ক চাপানোর ঘোষণা ছবি- সংগৃহীত
এ বার বিদেশি সিনেমাতেও শুল্কের কোপ বসাতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইরের দেশের চলচ্চিত্রে ১০০ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করলেন তিনি।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসেই বিদেশি ছবিতে অধিক শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ বার তা কার্যকর করার কথা বললেন তিনি। সোমবার সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘‘বাচ্চার হাত থেকে যে ভাবে লজেন্স কেড়ে নেওয়া হয়, সে ভাবেই আমেরিকার সিনেমা তৈরির ব্যবসায় ভাগ বসাচ্ছে অন্য দেশগুলি।’’

প্রসঙ্গত, ভারতের অধিকাংশ সিনেমাই আমেরিকার বাজারে যায়। বলিউডের হিন্দি ছবি বা দক্ষিণ ভারতের চলচ্চিত্র বিদেশের বাজার থেকে যা আয় করে, তার ৩৫ থেকে ৪০ শতাংশ আসে আমেরিকা থেকে। ফলে সেই সব সিনেমায় ১০০ শতাংশ শুল্ক চাপানো হলে ভারতের প্রযোজকেরা যে বিপাকে পড়বেন, তা বলাইবাহুল্য। কারণে তাতে ডিস্ট্রিবিউশন খরচ তো বাড়বেই। তার সঙ্গেই বাড়বে টিকিটের দাম। এতে মূলত ভারতের ছোট বা মাঝারি প্রযোজকেরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলেই মনে করা হচ্ছে।

রাশিয়া থেকে তেল কেনার ‘অপরাধে’ ইতিমধ্যেই ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার সঙ্গে চাপানো হয়েছে জরিমানাও। তা নিয়ে দু’দেশের মধ্যে সম্পর্কে টানাপড়েন চলছেই। তার মধ্যেই ট্রাম্পের নয়া ঘোষণায় ভারতীয় সিনেমার ব্যবসাতেও কোপ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী