ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাণীশংকৈল-হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে নিয়ামতপুরে একদিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও. পরীক্ষার আগে উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের আশঙ্কা, টানা পাঁচ দিন হতে পারে ভারী বৃষ্টি রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, খোয়া গেছে আইফোন

৫টি খাবার কখনওই চাপে রান্না করা উচিত নয়!

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৯:২৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৯:২৬:১২ অপরাহ্ন
৫টি খাবার কখনওই চাপে রান্না করা উচিত নয়! ফাইল ফটো
প্রেশার কুকারে রান্না মানেই কম জ্বালানি খরচ, কম সময় খরচ। কিন্তু সব খাবার প্রেশার কুকারে রান্নার উপযুক্ত নয়। কিছু খাবার এতে রান্না করলে স্বাদ নষ্ট হয়ে যেতে পারে, এমনকি স্বাস্থ্যের ক্ষতিও হতে পারে। সময় বাঁচাতে গিয়ে যদি খাবারের গুণমান ও স্বাদ নষ্ট হয়, তা হলে লাভের বদলে ক্ষতিই হবে। নির্দিষ্ট কয়েকটি খাবার প্রেশার কুকারে রান্না করলে সেগুলি অতিরিক্ত সেদ্ধ হয়ে যায়। তাতে গঠনও যেমন নষ্ট হয়, ক্ষতিকারক রাসায়নিকও উৎপাদিত হতে পারে। রইল তেমনই পাঁচটি খাবারের নাম।

১. চাল- চাল প্রেশার কুকারে রান্না করলে তার মধ্যে থাকা স্টার্চ অনেক বেশি মাত্রায় বেরিয়ে আসে। এর ফলে আক্রিলামাইড নামক একটি ক্ষতিকর রাসায়নিক গঠিত হতে পারে, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলে মনে করা হয়।

২. আলু- আলুতে বেশি পরিমাণে স্টার্চ থাকে। প্রেশার কুকারে রান্না করলে এই স্টার্চ অতিরিক্ত পরিমাণে বেরিয়ে যায়। ফলে আলু নরম হয়ে গলে যেতে পারে। তাতে আলুর স্বাদ ও গঠন, দুই-ই নষ্ট হয়।

৩. পাস্তা- প্রেশার কুকারে পাস্তা রান্না করলে একেবারে গলে গিয়ে লেগে যেতে পারে পাত্রে। তার মূল কারণ, পাস্তা দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং এতে থাকা স্টার্চ সহজেই ছড়িয়ে পড়ে।

৪. ক্রিম বা দুগ্ধজাত পণ্য- যে সব খাবারে উপকরণ হিসেবে দুধ, ক্রিম বা পনির থাকে, সেগুলি প্রেশার কুকারে রাঁধলে দুধ কেটে গিয়ে দলা পেকে যেতে পারে। এতে খাবারের স্বাদ যেমন খারাপ হয়, তেমনই দেখতেও খারাপ লাগে।

৫. মাছ- মাছের গঠন খুবই নরম ও পাতলা। প্রেশার কুকারের উচ্চ তাপে মাছ রাঁধলে টুকরোগুলি ভেঙে যেতে পারে বা শুকিয়ে যেতে পারে, ফলে এর স্বাদ নষ্ট হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার