ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ইন্দোনেশিয়ায় ভেঙে পড়ল আবাসিক স্কুল! মৃত এক

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০২:৫৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০২:৫৪:৪২ অপরাহ্ন
ইন্দোনেশিয়ায় ভেঙে পড়ল আবাসিক স্কুল! মৃত এক ছবি- সংগৃহীত
প্রার্থনা চলাকালীন ইন্দোনেশিয়ার একটি আবাসিক স্কুলের বহুতল ভবন ভেঙে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায় শতাধিক পড়ুয়া। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, এক জনের মৃত্যু হয়েছে। ৭৯ জন পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। এখনও ৬৫ জন পড়ুয়া ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে পূর্ব জাভা সিদোয়ারজো শহরের একটি আবাসিক স্কুলে। পূর্ব জাভা পুলিশের মুখপাত্র জুলস আব্রাহাম জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েক জন পড়ুয়ার আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। সোমবার বিকেলে আবাসিক স্কুলের চারতলা একটি ভবনে প্রার্থনা চলছিল। সেখানে শতাধিক পড়ুয়া হাজির ছিল। আচমকাই গোটা ভবনটি হুড়মু়ড়িয়ে ভেঙে পড়ে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

স্কুলের এক শিক্ষক আবদুস সালাম মুজিব জানিয়েছেন, যে ভবনটি ভেঙে পড়েছে, সেটি নির্মীয়মাণ। তাঁর দাবি, নীচের তলায় প্রার্থনী চলছিল। সেই সময় উপরের তলায় নির্মাণ শ্রমিকেরা কাজ করছিলেন। চতুর্থ তলায় ছাদ ঢালাইয়ের সময়েই দুর্ঘটনাটি ঘটে। সেনা, পুলিশ এবং উদ্ধারকারী দল রাতভর উদ্ধারকাজ চালিয়েছে। স্কুল ভেঙে পড়ার খবর পেয়েই পড়ুয়াদের অভিভাবকেরা সেখানে হাজির হয়েছেন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, ৬৫ জন পড়ুয়ার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের বেশির ভাগেরই বয়স ১১ থেকে ১৭ বছরের মধ্যে।

পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। তবে সময় যত পেরোচ্ছে, উদ্বেগ বাড়ছে। যদিও উদ্ধারকারীরা জানিয়েছেন, অক্সিজেন এবং জল ধ্বংসস্তূপের ভিতরে পাঠানো হচ্ছে, আটকে থাকা পড়ুয়াদের বাঁচিয়ে রাখার জন্য সর্বোতভাবে চেষ্টা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী