ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরটিজেএ নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাটাখালিতে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহী জেলা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ১৪ চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা চন্দ্রিমায় মাদক কারবারী মতিহারে অনলাইন জুয়াড়ি-সহ নগরীতে গ্রেফতার ৩৩ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের নতুন অর্জন একেএস ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু অনিয়ম-দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা! বাড়ির বাথরুমে বস্তাবন্দী ‘নারীর কঙ্কাল’ পেয়ে আতঙ্কিত দম্পতি, ৯৯৯-এ ফোন রাজশাহী কলেজে ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন ‘চরিত্রহনন করেছেন’! শিল্পার বিরুদ্ধে তোপ হিনার, ফের প্রকাশ্যে দুই অভিনেত্রীর বাগ্‌বিতণ্ডা রাজশাহীতে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি সিসি ক্যামেরা দিল রাসিক রাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজশাহীতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি শাখার উদ্বোধন

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৩:২০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৩:২০:০৮ অপরাহ্ন
রাজশাহীতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি শাখার উদ্বোধন রাজশাহীতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি শাখার উদ্বোধন
রাজশাহীতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি, রাজশাহী শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর প্রাঙ্গণে সমিতির শাখাটির ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও সমিতির পৃষ্ঠপোষক মোহাম্মদ আবু সুফিয়ান। 

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, পুলিশ সদস্য সে অবসরপ্রাপ্ত হোন আর কর্মরত হোন সবাই একই পরিবারের অংশ। এই সমিতির মাধ্যমে তাঁদের সাথে একটি সেতু বন্ধন তৈরি হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অভিজ্ঞতা ও দক্ষতা সমাজের জন্য অমূল্য সম্পদ। তারা আজীবন দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং অবসরের পরও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত।” 

তিনি আরও জানান, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের যেকোনো প্রয়োজনে অগ্রাধিকার ভিত্তিতে আইনগত সহায়তা প্রদান করা হবে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সদস্যগণ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন

মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন