ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

‘গানের গলা ভালো করার’ ওষুধ খাইয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ! গ্রেফতার ৬০ বছরের মাস্টার

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ১০:৩১:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ১০:৩১:৩৬ অপরাহ্ন
‘গানের গলা ভালো করার’ ওষুধ খাইয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ! গ্রেফতার ৬০ বছরের মাস্টার ‘গানের গলা ভালো করার’ ওষুধ খাইয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ! গ্রেফতার ৬০ বছরের মাস্টার
কিশোরী ছাত্রীকে 'গলা ভালো করার ওষুধ' খাওয়ানোর নাম করে আচ্ছন্ন করে ধর্ষণ! এমনই ভয়ঙ্কর অভিযোগ উঠেছে বছর ষাটেকের এক গানের মাস্টারের বিরুদ্ধে! জানা গিয়েছে, দিনের পর দিন একই ঘটনা ঘটার পর অষ্টম শ্রেণির ছাত্রীটি বুঝতে পেরে যায়, তার উপর কী ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে। তাতেই মনমরা হয়ে যায় মেয়েটি। শেষমেশ মায়ের কাছে ভেঙে পড়ে সে। সব জানায় মাকে। এরপরই কিশোরীর পরিবার থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ সেই কীর্তিমান বৃদ্ধ গানের মাস্টারকে ইতিমধ্য়েই গ্রেফতার করেছে।

ঘটনা প্রসঙ্গ জানা গিয়েছে 'নিগৃহীতা' কিশোরী পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার বাসিন্দা। ওই এলাকারই বাসিন্দা বনমালী বেরা। সে গানের শিক্ষক। তার কাছে নিয়মিত গান শিখতে যেত অষ্টম শ্রেণির ওই ছাত্রী। অভিযোগ, সেই সুযোগেই বনমালী মেয়েটিকে নানা ধরেনর ওষুধ খাওয়াত। তার দাবি ছিল, ওই ওষুধ খেলে তার গানের গলা আরও সুরেলা হবে।

সরল বিশ্বাসে কিশোরী সেই ওষুধ খেয়েও নিত। তারপরই অচৈতন্য হয়ে পড়ত সে। এরপরই বনমালী তাকে দিয়ে নিজের লালসা পূরণ করত। জানা গিয়েছে, বনমালীকে ওই আচ্ছন্ন করার ওষুধ এনে দিত গ্রামেরই মোড়ল জগদীশ জানা। সেও কখনও ওই কিশোরীকে সরাসরি নির্যাতন করেছে কিনা, সেটা অবশ্য জানা যায়নি।

তবে, বেশ কয়েকবার এমন ঘটনা ঘটার পর মেয়েটি বুঝতে পারে, আসলে গলা ভালো করার ওষুধ খাওয়ানোর নাম করে গানের মাস্টার তার সঙ্গে কী করছে! এরপরই মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে। বাড়িতে থাকলেও সে কারও সঙ্গে ভালো করে কথা বলছিল না। গুম হয়ে থাকছিল। বিষয়টি নজরে আসায় কিশোরীর মা তাকে নিয়ে বাপের বাড়ি চলে যান। সেখানেই মাকে সব খুলে বলে 'নির্যাতিতা'।

এরপর দাসপুরে ফিরেই কিশোরীর মা ও পরিবারের বাকি সদস্যরা বনমালীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তার বিরুদ্ধে পকসো আইনের একাধিক ধারা-সহ অন্যান্য ফৌজদারি ধারাতেও মামলা রুজু করা হয়। পুলিশ বনমালীকে গ্রেফতার করে। রবিবার তাকে ঘাটাল আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

এদিকে, ইতিমধ্য়েই বেপাত্তা হয়ে গিয়েছে গ্রামের মোড়ল জগদীশ। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। সংবাদমাধ্যমে প্রকাশ, পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বনমালীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা সামনে এসেছে। তবে, তদন্ত এখনও চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী