ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বেলুচিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ১০

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৩:৫৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৩:৫৮:১৮ অপরাহ্ন
বেলুচিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ১০ ছবি- সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩২ জন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব্যস্ত একটি সড়কে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার ডনকে জানিয়েছেন, ‘আহতদের কোয়েটার সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই বেলুচিস্তান স্বাস্থ্য বিভাগ জরুরি অবস্থা ঘোষণা করেছে।’ 

স্বাস্থ্য সচিব মুজিবুর রহমান জানান, ‘সিভিল হাসপাতাল, বিএমসি হাসপাতাল ও ট্রমা সেন্টারে সব চিকিৎসক, নার্স ও কর্মীদের দায়িত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

কোয়েটার এসএসপি স্পেশাল অপারেশনস মুহাম্মদ বালুচ বলেন, ‘বিস্ফোরক বোঝাই একটি গাড়ি মডেল টাউন থেকে এফসি সদর দপ্তরের দিকে মোড় নেওয়ার সময় বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে। ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।’

সম্প্রতি সময় পাকিস্তানে হামলার মাত্রা  আগের তুলনায় বেড়েছে। গত ৩ সেপ্টেম্বর কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছিলেন। এর আগেও খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সহিংসতায় বহু মানুষ প্রাণ হারিয়েছে।

সরকারি হিসেবে, শুধু ২০২৪ সালেই বেলুচিস্তানে অন্তত ৭৮২ জন নিহত হয়েছেন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সশস্ত্র হামলায় নিহতের সংখ্যা ৪৩০ ছাড়িয়েছে, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। সূত্র: ফার্স্টপোস্ট

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী