ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সিংড়ায় ভিপি শামীমের পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০২:৫১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০২:৫১:১৫ অপরাহ্ন
সিংড়ায় ভিপি শামীমের পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান সিংড়ায় ভিপি শামীমের পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান
নাটোরের সিংড়ায় শারদীয় দূর্গা পূজামন্ডব পরিদর্শন ও ব্যক্তি তহবিল থেকে আর্থিক অনুদান দিয়ে সনাতন ধর্মালম্বীদের পাশে দাড়িয়েছেন নাটোর-৩, সিংড়া আসনে বিএনপির এমপি পদে মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক ও সাবেক যুগ্ন আহবায়ক এবং সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি এড. মোঃ শামীম হোসেন। 

মঙ্গলবার রাতে ও বুধবার সকালে তিনি উপজেলার বড় চৌগ্রাম যুবক মহামায়া পূজামন্ডপ, বড় চৌগ্রাম সার্বজনিন পূজামন্ডপ,  ছোট চৌগ্রাম ভাদুড়ীপাড়া পূজামন্ডপ, ইটালী ইউনিয়নের কুমগ্রাম পূজামন্ডপ, কলম পূজামন্ডপ,  পৌরসভার কেন্দ্রীয় মন্দির পূজামন্ডপ, সিংড়া বাজার সার্বজনিনপূজামন্ডব, মাদারীপুর পূজামন্ডপসহ বিভিন পূজামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সার্বিক বিষয়ে  খোঁজ খবর নেন। এসময় প্রতিটি মন্ডপের সভাপতিও সম্পাদকের হাতে ব্যক্তিগত তহবিল হতে আর্থিক অনুদানের খাম তুলে দেন তিনি।

বড় চৌগ্রাম সার্বজনিন পূজামন্ডপে শুভেচ্ছা বক্তব্যে এড.  ভিপি শামীম বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগের ১৭ বছর আমরা পূজামন্ডপে আসতে পারিনি। আমাদেরকে আসতে দেওয়া হয়নি। এখন ফ্যাসিবাদ সরকার নাই। তাই আপনাদের কাছে আসার সুযোগ হয়েছে। সনাতন ধর্মালম্বীদের পাশে বিএনপি সবসময়ই ছিল, এখনো আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের পাশে দাড়িয়েছি।

ভিপি শামীম বলেন, আগামী নির্বাচনে সিংড়াতে অনেক যোগ্য প্রার্থী মনোনয়ন চাইছেন। বিএনপির ক্ষদ্র কর্মী হিসাবে আমিও একজন মনোনয়ন প্রত্যাশী। দলের কাছে মনোনয়ন চাইবো।  দিলে ভালো। না দিলেও খুশি। দল যাকে মনোনয়ন দেবে তার হয়ে কাজ করবো।

এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় বিএনপির তৃণমুল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী