ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাতে রাস্তা থেকে তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ পুলিশকর্মীদের বিরুদ্ধে!

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৩:২৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৩:২৩:২০ অপরাহ্ন
রাতে রাস্তা থেকে তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ পুলিশকর্মীদের বিরুদ্ধে! প্রতীকী ছবি
তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল তামিলনাড়ুর দুই পুলিশকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুবনমালাই জেলায়। সোমবার রাতের ওই ঘটনায় অভিযুক্ত দুই কনস্টেবলকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের ইতিমধ্যে চাকরি থেকেও নিলম্বিত (সাসপেন্ড) করে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা তরুণী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। মায়ের সঙ্গে ফল বিক্রি করতে তিরুবনমালাইয়ে যাচ্ছিলেন তিনি। ট্রাকে করে ফল নিয়ে যাচ্ছিলেন তাঁরা। গাড়িতে ছিলেন চালক এবং মা-মেয়ে। সোমবার বেশি রাতের দিকে রাস্তার ধারে একটি জায়গায় গাড়ি থামিয়ে কিছুক্ষণ বিশ্রাম করছিলেন তাঁরা। সেই সময়েই স্থানীয় থানার নৈশটহল দলের একটি গাড়ি এসে থামে ট্রাকের সামনে। গাড়িতে কী নিয়ে যাওয়া হচ্ছে, তা খতিয়ে দেখতে শুরু করেন তাঁরা।

নির্যাতিতার অভিযোগ, সেই সময়েই দুই কনস্টেবল তাঁকে জোর করে টানতে টানতে একটি নির্জন স্থানে নিয়ে যান। এর পর সেখান তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতনের পরে ওই শুনশান এলাকাতেই তরুণীকে ফেলে রেখে পালিয়ে যান দুই পুলিশকর্মী।

পরে কোনওক্রমে ওই তরুণী নিকটবর্তী একটি গ্রামে পৌঁছোন। গ্রামবাসীরাই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। খবর দেওয়া হয় থানাতেও। প্রাথমিক অনুসন্ধানের পরে তিরুবনমালাই জেলার মহিলা থানায় এফআইআর রুজু করা হয়। তরুণীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ওই দুই কনস্টেবলকে চিহ্নিত করে তাঁদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের চাকরি থেকেও নিলম্বিত করা হয়েছে।

অভিযুক্তেরা গ্রেফতার হলেও সোমবার রাতের ওই ঘটনায় নারীসুরক্ষা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে তামিলনাড়ুতে। এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এআইএডিএমকে নেতা ই পলানিস্বামী। পুলিশকর্মীরাই যেখানে অভিযুক্ত, সেখানে মহিলারা কী ভাবে নিরাপদ বোধ করবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী