ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আ. লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৪:০১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৪:০১:৩৭ অপরাহ্ন
আ. লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা ছবি- সংগৃহীত
আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সম্ভাবনা দেখছেন না আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, একটি দলের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হয়, তখন নিষেধাজ্ঞা স্থায়ী না অস্থায়ী এ ধরনের প্রশ্ন থাকে। কিন্তু বাস্তবিক অর্থে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না।

তিনি আরও বলেন, বরং আমি যতটুকু জানি, আন্তজার্তিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউশন দল আছে। তাদের পক্ষ থেকে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়ার পদক্ষেপ নেয়া হচ্ছে। সুতরাং নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমার পর্যবেক্ষণে যতটুকু বুঝি, তাদের যে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তা প্রত্যাহার করার কোনো সম্ভাবনা নেই।

বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাতকার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বার বার জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারির পরে এই সরকারের কারও থাকার ইচ্ছা নেই।

এ ছাড়াও শান্ত পাহাড়কে যারা অশান্ত করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও বলেন আইন উপদেষ্টা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন