ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ফিফা ক্লাব বিশ্বকাপে মায়ামির হয়ে খেলবেন নেইমার!

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ১১:১৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ১১:১৮:৫৯ অপরাহ্ন
ফিফা ক্লাব বিশ্বকাপে মায়ামির হয়ে খেলবেন নেইমার! ফিফা ক্লাব বিশ্বকাপে মায়ামির হয়ে খেলবেন নেইমার!
রোনালদোর পর এবার নেইমার জুনিয়রকে নিয়েও গুঞ্জন। ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান তারকাকে দেখা যেতে পারে ইন্টার মায়ামিতে। চলতি বছর জুনেই সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেও এখনো নতুন চুক্তি করেননি ব্রাজিলিয়ান তারকা। ক্লাব বিশ্বকাপের আগে স্বল্প মেয়াদের জন্য তাকে দলে ভেড়াতে পারে মায়ামি ছাড়াও ফ্ল্যামিঙ্গো ও ফ্লুমিনেন্সের মতো ক্লাবগুলো। মূলত নিজেদের ম্যাচে দর্শক টানতেই ভিন্ন পথে হাটার সম্ভাবনা ক্লাবগুলোর। এমন খবর ইউরোপিয়ান গণমাধ্যমগুলোতে।
ইনজুরির জন্য ক্যারিয়ারের লম্বা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে নেইমারকে। চোটের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার।
 
বার্সেলোনা, পিএসজি, আল হিলাল হয়ে আবারো শৈশবের ক্লাব সান্তোস তার বর্তমান ঠিকানা। তবে, সেখানে গিয়েও একই চিত্র। ২০২৫ এ দলটার সঙ্গে যোগ দিয়ে সান্তোসকে নতুন দিনের আশা দেখিয়েছিলেন তিনি। কিন্তু ক্লাবটার প্রত্যাশা পূরণে একেবারেই ব্যর্থ নেইমার। ২০২৫ এ সান্তোসে যোগ দিয়ে সব মিলিয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচে মাঠে নেমে ৩ গোল আর ৩টি অ্যাসিস্ট করেছেন ৩৩ বছয় বয়সী ফুটবলার। এর মধ্যে ইনজুরিতে মাঠের বাইরেও থেকেছেন বেশ কিছুটা সময়। এরপর মাঠে ফিরলেও সান্তোসকে সুখের দিন দেখাতে পারেননি ব্রাজিলিয়ান পোস্টার বয়। কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে সিআরবির বিপক্ষে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় দলটা। এরপর থেকে গুঞ্জন শোনা যাচ্ছে সান্তোসও ছাড়তে যাচ্ছেন নেইমার।
  
চলতি বছর জুন পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তি সেলেসাও তারকার। দলের সঙ্গে চুক্তি নবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তবে, এখন পর্যন্ত চুক্তির ব্যাপারে চূড়ান্ত কিছুই জানা যায়নি বলে নিজেই জানান নেইমার। এরপর থেকেই গুঞ্জন, এবার সান্তোসের সঙ্গেও পাট চুকিয়ে ফেলতে চান তিনি। ক্লাব বিশ্বকাপের আগে তিনটি ক্লাবে স্বল্পমেয়াদি চুক্তিতে যেতে পারেন নেইমার। যেখানে নাম আসছে ইন্টার মায়ামি, ফ্লামিঙ্গো ও ফ্লুমিনেন্সের।
 
মেসি-নেইমার দীর্ঘ সময় বার্সেলোনা ও পিএসজিতে খেলেছেন। মেসি-সুয়ারেজ-বুসকেটসসের সঙ্গে আবারো নেইমারকে একই দলে ভিড়িয়ে সমর্থক বাড়ানোর চেষ্টা করবে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। ধারণা করা হচ্ছে, ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির হয়ে নেইমার মাঠে নামলে ফিফা ক্লাব বিশ্বকাপে দর্শকদের আকর্ষণ বাড়বে।
  
এদিকে, ব্রাজিল ছেড়ে অন্য কোথাও নেইমার যেতে না চাইলে তার জন্যে সবচেয়ে ভালো পছন্দ হতে পারে ফ্লামিঙ্গো। এক সাক্ষাৎকারে নেইমার নিজেই জানিয়েছিলেন ফ্ল্যামিঙ্গোতে খেলতে পারা হবে তার জন্য সম্মানের। তাই এই ক্লাবের হয়েও ক্লাব বিশ্বকাপে মাঠে দেখা যেতে পারে সেলেসাও তারকাকে।
 
এছাড়াও, নেইমারকে দলে ভেড়ানোর দৌড়ে অংশ নিতে পারে ফ্লুমিনেন্সও। নিজেদের ম্যাচে দর্শক আগ্রহ বাড়াতে নেইমার হতে পারেন বড় নিয়ামক। ক্লাব বিশ্বকাপের আগে তাই নেইমারকে দলে ভেড়াতে এই তিন ক্লাবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসই পাওয়া যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী