ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ইসরায়েলের সব কূটনীতিক বহিষ্কার ও মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করলো কলম্বিয়া

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৩:৪৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৩:৪৮:৪২ অপরাহ্ন
ইসরায়েলের সব কূটনীতিক বহিষ্কার ও মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করলো কলম্বিয়া গুস্তাভো পেত্রো। ছবি- সংগৃহীত
সুমুদ ফ্লোটিলায় হামলা ও ত্রাণবহর জব্দের জেরে ইসরায়েলের পুরো কূটনৈতিক প্রতিনিধি দলকেই বহিষ্কার করলো কলম্বিয়া। একইসাথে তেলআবিবের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে দেশটি।

বুধবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘটনাটিকে নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে আখ্যা দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। বলেন, আন্তর্জাতিক আইন এবং জেনেভা চুক্তির স্পষ্ট লঙ্ঘন এই ঘটনা।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিতের কথা জানিয়েছিলেন গুস্তাভো পেত্রো। গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা দুই কলম্বিয়ান নাগরিককে আটকের পর এ সিদ্ধান্ত নেন তিনি।

এর আগে, গাজায় চলমান গণহত্যায় সরাসরি সহায়তা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারাদণ্ডের দাবি জানিয়েছিলেন তিনি। সেইসাথে, আন্তর্জাতিক আইনের আওতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র কেন গ্রেফতার করছে না, এ নিয়ে মন্ত্রিসভায় প্রশ্নও তুলেছিলেন।

প্রসঙ্গত, গত শুক্রবার নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভকারীদের সমর্থন এবং ট্রাম্পের ইসরায়েল নীতির কঠোর সমালোচনা করেন পেত্রো। তার এই বক্তব্যকে ‘বেপরোয়া এবং উসকানিমূলক কর্মকাণ্ড’ উল্লেখ করে ভিসা বাতিল করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এরপর থেকেই সম্পর্কের টানাপোড়েন চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী