ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ইথিওপিয়ায় গির্জার অস্থায়ী নির্মাণ কাঠামো ধসে নিহত ৩৬

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৪:০২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৪:০২:৫১ অপরাহ্ন
ইথিওপিয়ায় গির্জার অস্থায়ী নির্মাণ কাঠামো ধসে নিহত ৩৬ ছবি- সংগৃহীত
ইথিওপিয়ায় একটি ধর্মীয় উৎসব চলাকালীন গির্জার অস্থায়ী ‘স্ক্যাফোল্ডিং’ কাঠামো ধসে কমপক্ষে ৩৬ জন পুণ্যার্থী নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন ২০০ জনেরও বেশি মানুষ। 

বুধবার (১ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই হতাহতের খবর নিশ্চিত করে। খবর আল জাজিরার

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৭০ কিলোমিটার পূর্বে আরের্তি শহরে স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বহু ধর্মপ্রাণ মানুষ বার্ষিক ভার্জিন মেরি উৎসবে অংশ নিতে গির্জায় সমবেত হয়েছিলেন।

জেলা পুলিশ প্রধান আহমেদ গেবেয়েহু রাষ্ট্রীয় গণমাধ্যম ফানা নিউজকে জানান, ‘মৃতের সংখ্যা ৩৬ জনে পৌঁছেছে এবং তা আরও বাড়তে পারে। আহতের সংখ্যা ২০০-এর বেশি, যাদের অনেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।’

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা আতনাফু আবাতে থিওপিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (ইবিসি)-কে জানান, কিছু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন। উদ্ধার অভিযান দ্রুতগতিতে চলমান রয়েছে।

উল্লেখ্য, এই ‘স্ক্যাফোল্ডিং’ কাঠামোগুলি সাধারণত নির্মাণ বা মেরামতের কাজে শ্রমিকদের উঁচু স্থানে কাজ করার জন্য তৈরি করা হয়। ধারণা করা হচ্ছে, বিপুল সংখ্যক পুণ্যার্থীর ভিড় এবং চাপের কারণেই অস্থায়ী কাঠামোটি ভেঙে পড়ে এই বড় ধরনের বিপর্যয় ঘটায়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী