ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সিরাপ খেয়ে ২ শিশুর মৃত্যু, নিরাপদ প্রমাণ করতে গিয়ে অজ্ঞান চিকিৎসকও!

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৪:১৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৪:১৭:৩০ অপরাহ্ন
সিরাপ খেয়ে ২ শিশুর মৃত্যু, নিরাপদ প্রমাণ করতে গিয়ে অজ্ঞান চিকিৎসকও! প্রতীকী ছবি
ঠান্ডা ও কাশির চিকিৎসায় সিরাপ খেয়ে ২ শিশু মারা গেছে এবং ১০ জনেরও বেশি শিশু আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আর অভিযুক্ত সিরাপটি যে নিরাপদ, তা প্রমাণ করতে গিয়ে সেবন করার পর জ্ঞান হারিয়েছেন চিকিৎসকও
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যে। সরকারি সরবরাহকৃত কফ সিরাপ নিয়ে এমন কাণ্ড হওয়ায় রাজ্যজুড়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

বুধবার (১ অক্টোবর) প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ঘটনার শুরু গত সোমবার, যখন রাজস্থানের সিকার জেলার ৫ বছর বয়সী নিতিশ কফ ও ঠান্ডায় আক্রান্ত হয়ে চিরানা কমিউনিটি হেলথ সেন্টারে নেওয়া হয়। চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী সিরাপটি তাকে দেওয়া হয়।

রাত ১১টা ৩০ মিনিটের দিকে ওষুধ খাওয়ার পর মাঝরাতে একবার হেঁচকি তুললেও পরে ঘুমিয়ে পড়ে শিশুটি। সকালে আর জেগে ওঠেনি সে। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এরপর জানা যায়, গত ২২ সেপ্টেম্বর একই সিরাপ খাওয়ার পর ২ বছর বয়সী সম্রাট জাতভ নামের আরেক শিশুও মারা গিয়েছিল।

সেসময় তার সঙ্গে সিরাপ খাওয়ার পর বমি করে জেগে উঠেছিল বোন ও চাচাতো ভাই। কিন্তু সম্রাটকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পরও বাঁচানো সম্ভব হয়নি। সম্রাটের দাদী বলেন, আমরা জানতামই না সিরাপটি এত ভয়ংকর হতে পারে। নিতিশের মৃত্যুর খবর না পেলে আমরা কখনও বুঝতেই পারতাম না যে সিরাপটাই এর কারণ।

বায়ানার কমিউনিটি হেলথ সেন্টারের ইনচার্জ ডা. তারাচন্দ যোগী একজন অভিভাবকের অভিযোগের পর নিজেই সিরাপ খেয়ে নিরাপদ প্রমাণ করতে চেয়েছিলেন। তিনি একজন অ্যাম্বুলেন্স চালককেও সিরাপটি দেন। পরে গাড়ি চালিয়ে বেরোলে পথে ঘুমঘুম ভাব অনুভব করে তিনি গাড়ি থামিয়ে অচেতন হয়ে পড়েন।

সরকারি হিসাব অনুযায়ী রাজস্থান রাজ্য সরকারের জন্য কেইসন ফার্মা নামের একটি ওষুধ কোম্পানি যে কফ সিরাপ উৎপাদন করেছিল, তার ২২টি ব্যাচ ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী