ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ফেনীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৮

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৫:৪১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৫:৪১:৩২ অপরাহ্ন
ফেনীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৮ ফেনীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৮
ফেনী-নোয়াখালী সড়কে সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে অন্তত তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় জনতা উদ্ধার তৎপরতা শুরু করে। তারা বাস থেকে হতাহতদের উদ্ধার করেন। ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনজন নিহতের খবর নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে: ফেনীর দাগনভূঞাঁ এলাকার খুশিপুর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী শামীমা আরা বেগম (৫০) এবং দাগনভূঞা উপজেলার দক্ষিণ জয়লস্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০)।

আহত আটজনকে ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, তারা হতাহতের খবর পেয়েছেন এবং পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। তিনি আরও জানান, নিহত ও আহতদের সঠিক সংখ্যা এখনও নিরূপণ করা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুগন্ধা পরিবহনের বাসটি ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী