ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহীতে ট্রাক-ট্রাকে ধাক্কা; হেলপার নিহত

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০৩:৩২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০৩:৩২:৪৫ অপরাহ্ন
রাজশাহীতে ট্রাক-ট্রাকে ধাক্কা; হেলপার নিহত ফাইল ফটো
রাজশাহীতে দূর্ঘনাকবলিত এক ট্রাকের সাথে অপর একটি ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ট্রাকের এক হেলপার নিহত হয়েছে। নিহত হেলপার হলেন ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা মো. সুমন হোসেন (২৬)।

সোমবার (২৬ মে) ভোররাতে রাজশাহীর কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কের খিরশন টিকর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, সামনে একটি ট্রাক হঠাৎ ব্রেক করে করলে পেছন থেকে একটি ট্রাক সামনের ট্রাকটিকে সজোরে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে যায়। এর পৌনে দুই ঘণ্টা পর ওই ট্রাকটিকে আবার পেছন থেকে সজোরে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। ওই সময়ে ট্রাকের হেলপার গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। 

এ বিষয়ে রাজশাহী নগরের শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন জানান, প্রথমে হঠাৎ একটি ট্রাক ব্রেক করলে পেছনের পাথরবোঝাই ট্রাক সজোরে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে পেছনের ট্রাকের চালক গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পৌনে দুই ঘণ্টা পর আরেকটি ট্রাক দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে সুমন হোসেন নামক এক হেলপার ঘটনাস্থলেই নিহত হন। তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী