ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে মধ্যরাতে দুই ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে টিকটকার তরুণী নিহত হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল শোকে, মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার রাজশাহীতে ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে গেলেন ফায়ার সার্ভিসের গাড়িচালক ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু কুষ্টিয়ায় মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে নিজের বাবা ও মেয়ের জানাজা করতে হলো এক পিতাকে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ মাদরাসার ১২ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তন করবেন যেভাবে রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি এসআই এর বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদ আরএমপি’র রাজশাহীতে আধুনিক ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী প্রবাসীদের অর্থায়নে সোলার লাইটে আলোকিত হচ্ছে আগ-চারান গ্রাম কেন্দ্রীয় নির্দেশনায় নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ; এসআই বলছেন ভিত্তিহীন, তদন্তের আশ্বাস কমিশনারের এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস

জাতীয় নিরাপদ সড়ক দিবস: নিসচা রাজশাহী জেলা শাখার সচেতনতামূলক কর্মসূচী পালন

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৭:০৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৭:০৩:২১ অপরাহ্ন
জাতীয় নিরাপদ সড়ক দিবস: নিসচা রাজশাহী জেলা শাখার সচেতনতামূলক কর্মসূচী পালন জাতীয় নিরাপদ সড়ক দিবস: নিসচা রাজশাহী জেলা শাখার সচেতনতামূলক কর্মসূচী পালন
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে সারা মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসাবে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়।

বৃহস্পতিবার মহানগরীর লক্ষীপুর মোড়ে সড়ক দূর্ঘটনারোধে সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয় ।

এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই কর্মসূচীতে নিসচা’র সড়ক যোদ্ধাদের পাশাপাশি ট্রাফিক পুলিশগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা পথচারী ও যানবাহন চালকদের মধ্যে নিরাপদ সড়কের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহ্সান টিটু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার উপদেষ্টা প্রকৌ. জিয়াউদ্দীন আহমেদ, সহ-সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ, সাংগঠনিক সম্পাদক ডা: আমানুল্লাহ বিন আখতার আবিদ, কার্যনির্বাহী সদস্য সবুজ আলী, আজমিরা আক্তার পাপিয়া, সদস্য ডা: আরিফ হোসেন, শাহান, ইসতিয়াক, মিজান, সাগর, আঁখিমনি, মেরিনা, মাহি প্রমুখ।

বক্তারা রাজশাহী মহানগরীকে যানজট ও সড়ক দুর্ঘটনামুক্ত করতে প্রশাসনের কাছে জোর দাবী জানান।

তাদের দাবীর মধ্যে উল্লেখযোগ্য হলো:
ডিজিটাল ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালু করা।
গুরুত্বপূর্ণ স্থানে অভিজ্ঞ ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধি করা।
ফুটপাথ জনগণের চলাচলের জন্য উপযোগী করা।


বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং জনসাধারণের সচেতনতার মাধ্যমে রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী