ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসুল (সা.)-এর দৈহিক গঠন পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা ওসিকে অযোগ্য অ্যাখা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ ইয়েমেনে মুহুর্মুহু বিমান হামলা সৌদি আরবের আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী কারাগার থেকে পালিয়ে ২৫ মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সার নিয়ে অনিয়ম ঠেকাতে মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসন, নজরদারিতে ২১ সার ডিলার মব করে গণপিটুনির পর মামলা, ২২ দিন পর জামিনে মুক্ত সেই শিক্ষক

কোম্পানীগঞ্জে প্রকাশ্যে গাঁজা সেবন করায় দুই যুবকের কারাদন্ড

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০৩:৪৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০৩:৪৩:৩৩ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে প্রকাশ্যে গাঁজা সেবন করায় দুই যুবকের কারাদন্ড কোম্পানীগঞ্জে প্রকাশ্যে গাঁজা সেবন করায় দুই যুবকের কারাদন্ড
নোয়াখালী প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বসুরহাট পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সুকুমার মজুমদারের ছেলে রুবেল মজুমদার (৩০) ও লক্ষীপুরের চররমিজ গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে রুপক চন্দ্র দাস (২৯)।  

রোববার (২৫ মে) বিকেলের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে বসুরহাট পৌসভার ৯নম্বর ওয়ার্ডের লন্ডন টাওয়ারের পিছনে ও উপজেলার চরপার্বতী এলাকায় প্রকাশে গাঁজা সেবন করছিল দুই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। পরে আসামিরা তাদের অপরাধ স্বীকার করায় আদালত তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকেই ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। একইসঙ্গে তাদের ১ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, আসামিদের বিকেলেই জেলহাজতে পাঠানো হয়েছে।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার