ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজনৈতিক দুর্বৃত্তায়ন ঠেকাতে পিআর পদ্ধতি জরুরি, বৈঠকে বক্তারা

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৭:৪৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৭:৪৬:৩৩ অপরাহ্ন
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ঠেকাতে পিআর পদ্ধতি জরুরি, বৈঠকে বক্তারা রাজনৈতিক দুর্বৃত্তায়ন ঠেকাতে পিআর পদ্ধতি জরুরি, বৈঠকে বক্তারা
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনে পিআর (Proportional Representation) পদ্ধতি” বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১০টায় মহানগরী জামায়াত কার্যালয়ে আয়োজিত বৈঠকে শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে রাজনীতিতে পেশীশক্তি, কালো টাকা ও দুর্বৃত্তায়নের প্রভাব কমবে।

এ পদ্ধতিতে প্রতিটি ভোটারের মতামত সংসদে প্রতিফলিত হয়, যা গণতন্ত্রকে শক্তিশালী করবে। বর্তমানে প্রচলিত পদ্ধতিতে বিপুলসংখ্যক ভোটারের মতামত উপেক্ষিত হয়, যা গণতন্ত্রের জন্য অস্বাভাবিক।

তারা আরও বলেন, পিআর পদ্ধতি চালু হলে ছোট দল, নারী, সংখ্যালঘু ও নতুন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। এতে সংসদে রাজনৈতিক বৈচিত্র্য ও ভারসাম্য আসবে।

সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মাওলানা কেরামত আলী।

বৈঠকে যৌথ সঞ্চালনা করেন মহানগরী সহকারী সেক্রেটারি মো. শাহাদৎ হোসাইন ও অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল।

বক্তব্য রাখেন এ্যাড. আবু সেলিম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যাপক আবুল কালাম আজাদ, সরদার আব্দুর রহমান, ডা. নাজিব ওয়াদুদ, অধ্যাপক ফাতেমা সিদ্দিকা, ডা. একেএম মহিউদ্দিন, প্রফেসর ইসমত আরা বেগম ও প্রফেসর ড. কামরুল আহসান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী