ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ফেসবুকে বিকৃত ছবি শেয়ার দিয়ে পদ হারালেন জামায়াত নেতা

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৮:১৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৮:১৩:০৫ অপরাহ্ন
ফেসবুকে বিকৃত ছবি শেয়ার দিয়ে পদ হারালেন জামায়াত নেতা ফেসবুকে বিকৃত ছবি শেয়ার দিয়ে পদ হারালেন জামায়াত নেতা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিকৃত ছবি শেয়ারকে কেন্দ্র করে সংঘর্ষে ২০ জন আহতের ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

এর আগে, জামায়াত নেতা হাফেজ মো. ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় কমিটির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। এর জের ধরেই সকালে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।

জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া জানান, মাওলানা ইলিয়াস হোসেনের সদস্য পদ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে ইউনিয়ন আমিরের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন জেলা জামায়াতের আমির মো. বিল্লাল হোসেন মিয়াজী।

তিনি আরও বলেন, মাওলানা ইলিয়াস হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অসাবধানতাবশত একটি বিকৃত ছবি শেয়ার করা হয়েছিল। পরে সেটি জেনে সঙ্গে সঙ্গে মুছে ফেলা হয়। তিনি জানান ওই মোবাইল ফোনটি তার সন্তানরাও ব্যবহার করে, তারাও অসাবধানতাবশত ছবিটি শেয়ার করে থাকতে পারে।

শাহজাহান মিয়া বলেন, বিষয়টি জানার পর ইলিয়াস হোসেন দুঃখ প্রকাশ করেন এবং শুক্রবার সকালে বসে সমাধানের কথা ছিল। কিন্তু তার আগেই জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা হয়। ইউনিয়ন সভাপতির দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়ার পরও এ হামলা অত্যন্ত দুঃখজনক।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী