ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

দূর্গাপুরের হাসিবুর হত্যা মামলার প্রধান আসামী রেজাউল মিরপুরে গ্রেফতার

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০৯:১১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০৯:১১:৫০ অপরাহ্ন
দূর্গাপুরের হাসিবুর হত্যা মামলার প্রধান আসামী রেজাউল মিরপুরে গ্রেফতার দূর্গাপুরের হাসিবুর হত্যা মামলার প্রধান আসামী রেজাউল মিরপুরে গ্রেফতার
রাজশাহীর দূর্গাপুরে হাসিবুর হত্যা মামলার প্রধান আসামী রেজাউলকে (৪৮) ঢাকা মিরপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (২৫ মে) দিগত রাত পৌনে ১টায় রাজধানীর মিরপুর থানাধীন জোনাকী রোড আহমদনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ রেজাউল হক, তিনি দূর্গাপুর থানার হোজা অনন্তকান্দি গ্রামের মৃত: বেরাজ মন্ডলের ছেলে। 

সোমবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, জমি নিয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে নিহতের পিতা বাদী আবুল কাশেমের সাথে একই গ্রামের আসামি আবু সালে বাবুদের সাথে দীর্ঘদিন যাবত  বিবাদ চলছিল। এরই ধারাবাহিকতায় গত (১৪ মে) সকাল সাড়ে ৭টায় দুর্গাপুর থানাধীন হোজা অনন্তপুর গ্রামে জমি মাপাকে কেন্দ্র করে আসামিদের সহিত বাদীর কথা কাটাকাটি হয়। একই দিন সন্ধ্যা পৌনে ৭টায় কথা কাটাকাটির জের ধরে আসামিগণ দেশীয় অস্ত্র সহ সজ্জিত হয়ে বাদীর ছেলে হাসিবুর-সহ অনেকের উপর হামলা চালিয়ে এলোপাথাড়ী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে হাসিবুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। ওই দিন রাত সোয়া ১০টায় কর্তব্যরত চিকিৎসক হাসিবুরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা আবুল কাশেম (৬৬) বাদী হয়ে দুর্গাপুর থানায় ১৮ জনকে এজাহারনামীয় ও ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৩, তারিখ (১৫ মে ২০২৫)। 

মামলার পর থেকে আসামীরা নিজ এলাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে পালিয়ে আত্মগোপন করে। তাদের গ্রেফতারে পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও তৎপর হয়। এরই ধারাবাহিকতায়  রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সদর কোম্পানী রাজশাহী ও র‌্যাব-৪, মিরপুর ১ এর একটি অভিযানিক দল মিরপুর থানাধীন জোনাকী রোড আহমদনগর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার অন্যত্তম ২নং আসামী মোঃ রেজাউল হককে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী রেজাউল হত্যার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। 

গ্রেফতার আসামিকে সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে দূর্গাপুর থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী