ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ট্রাম্পের ঘোষণার পরেও গাজায় ফের বোমা ফেলল ইজরায়েল!

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ১০:০১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ১০:০১:১৩ অপরাহ্ন
ট্রাম্পের ঘোষণার পরেও গাজায় ফের বোমা ফেলল ইজরায়েল! ট্রাম্পের ঘোষণার পরেও গাজ়ায় ফের বোমা ফেলল ইজ়রায়েল!
ইজরায়েলকে গাজা ভূখণ্ডে হামলা বন্ধ করতে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘোষণাকে কার্যত উপেক্ষা করেই গাজায় বোমা ফেলল ইজরায়েলি সেনা। শনিবার সকালের এই হামলায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে চার জন গাজ়া শহরের বাসিন্দা, দু’জন গাজা ভূখণ্ডের দক্ষিণ দিকের খান ইউনিস শহরের বাসিন্দা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা সংক্রান্ত শান্তিপ্রস্তাবে সম্মত হওয়ার ইঙ্গিত দিয়েছে প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাস। তার পরেই গাজা ভূখণ্ডে হামলা বন্ধ করার জন্য ইজরায়েলকে পদক্ষেপ করতে বলেছিলেন তিনি। ইজরায়েলের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, ট্রাম্পের নির্দেশের পরেই সেনাবাহিনীকে গাজায় সামরিক অভিযান স্থগিত রাখতে বলা হয়েছে। তার পরেও অবশ্য বোমা ফেলা হল গাজায়।

ইজরায়েল-হামাস সংঘাত থামিয়ে গাজায় শান্তি ফেরানোর উদ্দেশ্যে ২০ দফা প্রস্তাব দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাবে ইজরায়েল সম্মতি জানালেও প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস নীরব ছিল। শুক্রবার একটি বিবৃতি দিয়ে তারাও এই প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছে। হামাসের বিবৃতি নিজের সমাজমাধ্যমে প্রকাশ করেছেন ট্রাম্প। প্যালেস্টাইনি গোষ্ঠী লিখেছে, ‘‘গাজা স্ট্রিপে আমাদের লোকজনের উপর অত্যাচার, আগ্রাসন থামাতে বৃহত্তর স্বার্থে হামাস নেতৃত্ব ট্রাম্পের পরিকল্পনা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন এবং তার ভিত্তিতে এই বিবৃতি জারি করা হচ্ছে। গাজায় যুদ্ধ থামাতে মুসলিম এবং আরব দেশগুলির প্রচেষ্টা, ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করছে হামাস। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী হামাস বন্দিদের (জীবিত এবং লাশ) মুক্তি দেওয়ার প্রস্তাবে রাজি। এর জন্য কিছু শর্ত প্রয়োগ করা অবশ্যম্ভাবী। এই প্রেক্ষিতে হামাস সমঝোতার শর্তাবলি এবং গোটা প্রক্রিয়া নিয়ে বিশদে কথা বলতে আলোচনার টেবিলে যেতে চায়। প্যালেস্টাইনি কোনও গোষ্ঠীর হাতে গাজার প্রশাসনিক দায়িত্ব তুলে দিতে চায় হামাস।’’

হামাসের বিবৃতির পরেই ইজরায়েলকে পাল্টা ‘নির্দেশ’ দেন ট্রাম্প। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘‘এইমাত্র হামাস যে বিবৃতি জারি করল, তার ভিত্তিতে মনে হচ্ছে ওরা দীর্ঘস্থায়ী শান্তিস্থাপনে রাজি। গাজায় বোমা হামলা অবিলম্বে বন্ধ করতে হবে ইজরায়েলকে। যাতে আমরা বন্দিদের নিরাপদে এবং দ্রুত বার করে আনতে পারি। এ নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। এটা শুধু গাজ়ার বিষয় নয়, এটা পশ্চিম এশিয়ায় বহুকাঙ্ক্ষিত শান্তির বিষয়।’’

তবে ইজরায়েল গাজায় নতুন করে হামলা চালানোর পর শান্তিপ্রক্রিয়া ভেস্তে যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী