ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরটিজেএ নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাটাখালিতে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহী জেলা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ১৪ চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা চন্দ্রিমায় মাদক কারবারী মতিহারে অনলাইন জুয়াড়ি-সহ নগরীতে গ্রেফতার ৩৩ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের নতুন অর্জন একেএস ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু অনিয়ম-দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা! বাড়ির বাথরুমে বস্তাবন্দী ‘নারীর কঙ্কাল’ পেয়ে আতঙ্কিত দম্পতি, ৯৯৯-এ ফোন রাজশাহী কলেজে ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন ‘চরিত্রহনন করেছেন’! শিল্পার বিরুদ্ধে তোপ হিনার, ফের প্রকাশ্যে দুই অভিনেত্রীর বাগ্‌বিতণ্ডা রাজশাহীতে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি সিসি ক্যামেরা দিল রাসিক রাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার,পালিয়েছে মাদক সম্রাজ্ঞী বিবিজান

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১২:০১:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ১২:০১:৪১ অপরাহ্ন
রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার,পালিয়েছে মাদক সম্রাজ্ঞী বিবিজান রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার,পালিয়েছে মাদক সম্রাজ্ঞী বিবিজান
রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব। তবে মূল হোতা মাদক সম্রাজ্ঞী জেসমিন ওরফে বিবিজান পলিয়েছে।

শনিবার (৪ অক্টোবর), দিনগত রাত আড়াইটায় নওগাঁ জেলার মান্দা থানাধীন চক গোপাল ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের বসত বাড়ির শয়ন কক্ষ থেকে ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মো. আশাদ খাঁ (২১), মো. মেহেদী হাসান (২৪) এবং মোছা. সাবিনা বেগম (৪০)।

রবিবার সকাল ১০টায় র‌্যাব-৫, রাজশাহীরমোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকার পেশাদার মাদক কারবারী জেসমিন ওরফে বিবিজান দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজার চালান এনে রাজশাহী মহানগরীতে বিক্রয় করে আসছে। তিনি অত্যন্ত সুকৌশলে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে গাঁজা আনা-নেয়া, বিক্রয় ও লেনদেন করে থাকে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে আশাদ খাঁ, মেহেদী হাসান এবং সাবিনা বেগমকে গ্রেফতার করে। ওই সময় তাদের বসতবাড়ীর শয়ন কক্ষের খাটের নীচে কার্টুনের ভিতরে লুকানো অবস্থায় ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে বলে, জব্দকৃত গাঁজার মালিক জেসমিন ওরফে বিবিজান। তাদের মাধ্যমে গাঁজা ডেলিভারি করানো হতো। এরপর রাজশাহী মহানগরীর কাটাখালি থানার মির্কামারী এলাকায় জেসমিনের বাড়িতে অভিযান তল্লাশি চালানো হয়। তবে বিবিজান পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।

গ্রেফতারকৃতরা আরও জানায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ক্রয় করে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে বিক্রি করে থাকে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এবং পলাতক মাদক কারবারি জেসমিনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ বলেও জানায় র‌্যাব।

উল্লেখ্য, এর আগেও একাধীকবার মাদক সহ আইনশৃঙ্খলা বাহীনির হাতে গ্রেফতার হয়ে কারাবাস করেছে মাদক সম্রাজ্ঞী জেসমিন ওরফে বিবিজান। এরমধ্যে উল্লেখ যোগ্য ১১হাজার পিস ইয়াবা ট্যাবলেট-সহ বোয়ালিয়া থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তবে তার সেই সময়ের ইয়াবা ব্যাবসার পার্টনাররা আজও চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবার বড় বড় চালান এনে ধরা ছোয়ার বাইরে থেকে মাদক কারবার চালিয়ে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন

মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন