ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

‘অসুরের মুখে দাড়ি লাগানোর পেছনে ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদের ইন্ধন ছিল’: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০২:৫২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০২:৫২:৩০ অপরাহ্ন
‘অসুরের মুখে দাড়ি লাগানোর পেছনে ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদের ইন্ধন ছিল’: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি: সংগৃহীত
ফ্যাসিস্ট ও তাদের দোসরা অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ, সাম্প্রদায়িক উস্কানি এবং সহিংসতা সৃষ্টির যে পাঁয়তারা করেছে, সেটার সঙ্গে কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীর ইন্ধন ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

তিনি বলেন, ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং দুর্গাপূজায় অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত যে ছিল সেটা ইতোমধ্যে প্রতীয়মান হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শারদীয় দুর্গাপূজার সময় ভারতের কিছু জায়গায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অসুর বানিয়ে উস্কানি ও নিন্দনীয় কাজ করার তথ্য পাওয়া গেছে। অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যেও প্রতিবেশী দেশটির যোগসূত্র পাওয়া গেছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের কড়া নজরদারি এবং পূজা উদযাপন কমিটির সহযোগিতায় আমরা এ ধরনের চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, ফ্যাসিস্ট ও তাদের দোসরা অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ, সাম্প্রদায়িক উস্কানি এবং সহিংসতা সৃষ্টির যে পাঁয়তারা করেছে, সেটার সঙ্গেও কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীর ইন্ধন ছিল। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। গতবারের মতো এবারও সারা দেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ নিরাপদ ও নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৭৯৩টা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর তথ্য রয়েছে। এসবের প্রত্যেকটি ঘটনায় পুলিশ সাধারণ ডায়েরি করে তদন্ত করছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ে যে ধর্ষণের ঘটনায় এত তুলকালাম হয়েছে, মেডিক্যাল রিপোর্টে সেই ধর্ষণের কোনও আলামত পাওয়া যায়নি। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলাবাহিনীগুলো পাহাড়ের সাধারণ মানুষের সহযোগিতায় ঘটনাকে সুন্দরভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে। এরইমধ্যে পাহাড়ে অবরোধ এবং ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কোর কমিটির সভায় জাতীয় নির্বাচন, চাকসু ও রাকসু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর যেসব অস্ত্র লুট হয়ে গেছে সেগুলোর উদ্ধার বিষয়ে আলোচনা হয়েছে। চুরি-ছিনতাই মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী