ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

‘দেশের গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়ানো জরুরি’: প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৩:৪৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৩:৪৩:২৭ অপরাহ্ন
‘দেশের গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়ানো জরুরি’: প্রধান উপদেষ্টা ফাইল ফটো
দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সম্পৃক্ততা আরও বাড়ানো অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৬ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তবর্তী সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন (এফআইডিএইচ)-এর প্রেসিডেন্ট অ্যালিস মোগওয়ে। এ সময় একথা বলেন প্রধান উপদেষ্টা।

দুই নেতা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও বৈশ্বিক মানবাধিকার ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অধ্যাপক ইউনূস মোগওয়ের সফরের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সম্পৃক্ততা আরও বাড়ানো অত্যন্ত জরুরি।

প্রধান উপদেষ্টা বলেন, গতমাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আমি বহু আন্তর্জাতিক মানবাধিকার রক্ষাকর্মীর সঙ্গে সাক্ষাৎ করেছি। আমি তাদের সবাইকে আহ্বান জানিয়েছি, বাংলাদেশে আসুন—কারণ দেশ এখন একটি সংকটপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

অধ্যাপক ইউনূস বলেন, প্রত্যেকটি সফর উপেক্ষিত ইস্যুগুলোকে সামনে আনে এবং আমাদের তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বাধ্য করে। তিনি তার প্রয়াত বন্ধু আর্চবিশপ ডেসমন্ড টুটুর কথাও স্মরণ করেন এবং ন্যায়বিচার ও মানব মর্যাদা প্রতিষ্ঠায় তাদের যৌথ অঙ্গীকারের কথা তুলে ধরেন।

গাজায় চলমান মানবিক সংকটও বৈঠকের একটি মূল আলোচ্য বিষয় ছিল। মোগওয়ে গাজার মানুষের পাশে দাঁড়াতে এফআইডিএইচের চলমান প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং ড. ইউনূসের অবিচল সংহতির প্রশংসা করেন।

তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ—তা প্রশংসনীয়। আপনারা অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও অসাধারণ কাজ করছেন, বলেও মন্তব্য করেন মোগওয়ে।

গত ১৫ বছরের স্বৈরশাসনের প্রেক্ষাপটে তিনি আগের প্রশাসনের সময় জোরপূর্বক গুম ও মতপ্রকাশের স্বাধীনতা দমনের ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে পরিবর্তনের যে উন্মেষ ঘটেছে, সেটিরও প্রশংসা করেন তিনি।

তিনি আরও বলেন, তরুণরা এখন পরিবর্তনের জন্য এক অসাধারণ আকাঙ্ক্ষা প্রকাশ করছে।তিনি প্রতিদিন সকালে প্রার্থনায় বাংলাদেশকে স্মরণ করেন বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে অধিকার-এর সিনিয়র গবেষক তাসকিন ফাহমিনাও উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী