ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নাটোরের বড়াইগ্রামে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত ৩, আহত ৩

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৭:১০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৭:১০:৪১ অপরাহ্ন
নাটোরের বড়াইগ্রামে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত ৩, আহত ৩ নাটোরের বড়াইগ্রামে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত ৩, আহত ৩
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিক্সার চালকসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার গুনাইহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর পূর্বপাড়ার আনসার আলী (৬০),পার্শ্ববর্তী লালপুর উপজেলার ধলা গ্রামের অটোরিক্সা চালক লরু প্রামাণিক (৫৫) এবং ধলা ঢাকাইয়া পাড়ার নয়ন আলী (২৩)। আহতরা হলেন নিহত আনসার আলীর স্ত্রী রাজিয়া বেগম (৪৫) এবং তাদের দুই ছেলে রানা (৩৫) ও রাসেল (২৮)।

বনপাড়া হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মঞ্জুর মোর্শেদ জানান, বগুড়া থেকে কুষ্টিয়াগামী কল্পনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাটোরের বড়াইগ্রামের গুনাইহাটি এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিন আরোহী মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়।

ধারণা করা হচ্ছে, দ্রুতগতি এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক রয়েছে।

এই দুর্ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী