ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

স্বতন্ত্র পদপ্রার্থী জাহেদুল হক চৌধুরীর দৃষ্টিতে রাকসু নির্বাচন

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৭:৫০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৭:৫০:১৭ অপরাহ্ন
স্বতন্ত্র পদপ্রার্থী জাহেদুল হক চৌধুরীর দৃষ্টিতে রাকসু নির্বাচন স্বতন্ত্র পদপ্রার্থী জাহেদুল হক চৌধুরীর দৃষ্টিতে রাকসু নির্বাচন
আগামী (১৬ অক্টেবর) রাকসু নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা সারাধণ শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের নতুন নতুন সুযোগ সুবিধার বাণী দিচ্ছেন। এমনই একজন শিক্ষার্থী জাহেদুল হক চৌধুরী, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক স্বতন্ত্র পদপ্রার্থী, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি), ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

তথ্য ও গবেষণা সম্পাদক স্বতন্ত্র পদপ্রার্থী জাহেদুল হক চৌধুরীর দৃষ্টিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাঙ্গন নয়, এটি হাজারো তরুণ-তরুণীর স্বপ্ন, সংগ্রাম ও সম্ভাবনার কেন্দ্রস্থল। শিক্ষার্থীদের স্বার্থ, অধিকার, চাহিদা ও সৃজনশীলতার সঠিক প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক মঞ্চ অত্যন্ত জরুরি। সেই মঞ্চটির নাম রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। রাকসু হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংগঠন, যা নির্বাচনের মাধ্যমে গঠিত হয়। এর প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক, সামাজিক ও কল্যাণমূলক চাহিদা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

শিক্ষার্থীদের মতামত ও দাবি প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া। ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব গড়ে তোলা। সাংস্কৃতিক, সাহিত্যিক, ক্রীড়া ও সামাজিক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা। শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা।

রাকসু নির্বাচন হলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি প্রাণবন্ত, উদ্দীপ্ত ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে।
শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে নেওয়ার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত হবে।
নতুন নেতৃত্ব আসবে, যারা শিক্ষার্থীদের বাস্তব সমস্যাগুলো সমাধানে উদ্যোগী হবে।
ক্যাম্পাসে ইতিবাচক প্রতিযোগিতা ও সুস্থ রাজনীতির পরিবেশ তৈরি হবে।
শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, দায়িত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি পাবে।
রাকসু সক্রিয় হলে বিশ্ববিদ্যালয়ের জন্য বহুমুখী সুফল আসবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। 

যেমন: একাডেমিক সমস্যা (পরীক্ষা, ক্লাস, সেশনজট) সমাধানে চাপ সৃষ্টি করা। গ্রন্থাগার, গবেষণা সুবিধা ও ল্যাবরেটরির উন্নয়নে পদক্ষেপ, ক্যাম্পাসে নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সাংস্কৃতিক কর্মসূচি, ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষার্থী কল্যাণমূলক কার্যক্রম বৃদ্ধি, প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি, তথ্যপ্রযুক্তি ও গবেষণায় উন্নয়ন।

এছাড়াও ডিজিটাল রিসার্চ হাব চালু করা যেখানে শিক্ষার্থীরা আন্তর্জাতিক জার্নাল, ই-বুক, রিসার্চ আর্টিকেল অ্যাক্সেস করতে পারবে।

প্রতিটি বিভাগে ডিজিটাল আর্কাইভ তৈরি করা, যাতে পুরনো থিসিস, গবেষণা পেপার, প্রশ্নপত্র ও নোট সহজেই পাওয়া যায়।

গবেষণার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার (ঝচঝঝ, ঝঞঅঞঅ, ঊহফঘড়ঃব ইত্যাদি) শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত করা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী