ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে দেয়াল লিখন ইস্যুতে উত্তেজনা, জিয়া হলে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীর মুখোমুখি অবস্থান আত্রাইয়ে ঝড়ের তাণ্ডবে গাছচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু, বেদে পল্লীতে ছুটে গেলেন এসপি তারিকুল ইসলাম আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত তানোরে বিএমডিএ'র সেচ প্রকল্প হুমকির মূখে নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার নোয়াখালীতে খননের সময় মর্টার শেল উদ্ধার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাসাবাড়িতে চুরি, খুনের অভিযোগে গৃহকর্মী বিলকিস গ্রেপ্তার হরমুজ খুলতে প্রস্তুত ইরান, শর্ত পারমাণবিক আলোচনা পরে: অ্যাক্সিওস যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে তিন ধাপের প্রস্তাব দিল ইরান, পারমাণবিক আলোচনা পরে বিয়ের প্রলোভনে ৯.৩৫ কোটি রুপি আত্মসাতের অভিযোগে আশু রেড্ডির বিরুদ্ধে মামলা নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন রাজশাহী চেম্বারের নতুন পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি আজ, বৃষ্টির শঙ্কা রাউজানে তিন দিনের ব্যবধানে আবারও গুলি করে হত্যা, নিহত বিএনপি কর্মী নাছির উদ্দিন এসএসসি পরীক্ষার হলে খোঁচাখুঁচিতে বিপাকে মেধাবীরা, মনোযোগ নষ্টের অভিযোগ নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু সোনাদিঘি জামে মসজিদের সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক

মণিরামপুরে পরকীয়ার জেরে সংসার ভাঙলো গৃহবধূর, প্রেমিকসহ আটক

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১২:৩৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১২:৩৯:২৪ পূর্বাহ্ন
মণিরামপুরে পরকীয়ার জেরে সংসার ভাঙলো গৃহবধূর, প্রেমিকসহ আটক মণিরামপুরে পরকীয়ার জেরে সংসার ভাঙলো গৃহবধূর, প্রেমিকসহ আটক
মণিরামপুরে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের এক মাস পর অনৈতিক কার্যকলাপের সময় স্বামী কর্তৃক আটক হয়েছেন এক গৃহবধূ ও তার কথিত প্রেমিক রাকেশ হৃদয়। আটকের পর তাদের দু'জনকে বেঁধে মারপিটও করা হয়। পরে স্থানীয় এক সালিশি সভায় গৃহবধূকে তালাক দেওয়ার ঘোষণা দিয়ে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।

রোববার (অক্টোবর) বিকালে উপজেলার হরিদাসকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার হাজিরহাট বাজারের দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও একজন জুয়েলারি দোকানের মালিকের সঙ্গে ১৬ বছর আগে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গ্রামের এক কর্মকারের মেয়ের বিয়ে হয়। তাদের সংসারে ১২ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

অভিযোগ উঠেছে, ওই জুয়েলারি মালিকের স্ত্রীর সঙ্গে মাত্র দেড় মাস আগে ফেসবুকে পরিচয় হয় অভয়নগর উপজেলার সমসপুর গ্রামের দুই সন্তানের জনক রাকেশ হৃদয় নামের এক যুবকের। একপর্যায়ে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে।

এবার দুর্গাপূজা (২৭ সেপ্টেম্বর) শুরু হয়ে (২ অক্টোবর) শেষ হওয়ার কথা থাকলেও হাজিরহাটে এর ব্যতিক্রম ঘটে। (২ অক্টোবর) প্রতিমা বিসর্জন না দিয়ে উৎসব চলতে থাকে।

প্রতিদিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত মণ্ডপে যাত্রাপালা-সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে মণ্ডপ কমিটি। ফলে হরিদাসকাটি এলাকার হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ লোক ওই দুর্গোৎসবে যোগ দেন।

সেই সুযোগে কমিটির সাধারণ সম্পাদকের স্ত্রী গত শনিবার সন্ধ্যার পর তার প্রেমিক রাকেশকে খবর দিয়ে বাড়িতে আনেন। কিন্তু এ খবর পেয়ে যান ওই গৃহবধূর স্বামী। ফলে রাত ১২টার দিকে ঘরের মধ্যে স্ত্রীর সঙ্গে তার প্রেমিক রাকেশকে আপত্তিকর অবস্থায় দেখে স্বামী দরজায় তালা মেরে দেন।

পরদিন রোববার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে স্বামী তালা খুলে কথিত প্রেমিক রাকেশ-সহ তার স্ত্রীকে ঘর থেকে বের করে বেঁধে মারপিট করেন। এ সময় বাড়িতে এলাকার উৎসুক মানুষের ভিড় জমে। একপর্যায়ে হাজিরহাট পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ রায়, হরিদাসকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নবিরুজ্জামান আজাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে বিষয়টি নিয়ে সালিশি সভার আয়োজন করা হয়।

পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ রায় বলেন, সভায় গৃহবধূ তার স্বামীর সঙ্গে সংসার না করার কথা জানিয়ে প্রেমিক রাকেশকে বিয়ে করতে চান। এ সময় স্বামী বলেন, আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। আমি কলঙ্কিনী এ স্ত্রীর সঙ্গে আর সংসার করতে চাই না। ফলে রাকেশ এবং ওই গৃহবধূর অভিভাবকদের (পিতা এবং ভাই) খবর দেওয়া হয়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নবিরুজ্জামান আজাদ বলেন, বিকালের দিকে গৃহবধূ এবং তার স্বামী ও প্রেমিক রাকেশের কাছ থেকে একটি সম্মতিপত্রে (স্ট্যাম্প) স্বাক্ষর নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।

এ ব্যপারে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন

নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন