ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাণীনগরে তিন কলেজ শাখা ছাত্রদলের কমিটি প্রকাশ

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ১১:২০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ১১:২০:০৩ অপরাহ্ন
রাণীনগরে তিন কলেজ শাখা ছাত্রদলের কমিটি প্রকাশ রাণীনগরে তিন কলেজ শাখা ছাত্রদলের কমিটি প্রকাশ
 নওগাঁর রাণীনগর উপজেলার তিনটি কলেজের কলেজ শাখা ছাত্রদলের কমিটি প্রকাশ করা হয়েছে। রোববার রাতে কেন্দ্রীয়ভাবে ওই তিন কলেজ শাখা ছাত্রদলের কমিটি প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শিমুল।

শিমুল জানান,গত ৪মে কেন্দ্রীয় টিম-১৬,নওগাঁ জেলা শাখা ছাত্রদলের নেতৃবৃন্দসহ রাণীনগর উপজেলার রাণীনগর শের-এ বাংলা সরকারী মহাবিদ্যালয়,রাণীনগর মহিলা ডিগ্রী কলেজ এবং আবাদপুকুর কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠনের লক্ষে যাচাই-বাছাই করেন। এর পর গত ২০মে একযোগে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির ও সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা ওই তিনটি কলেজ শাখা ছাত্রদলের কমিটির অনুমোদন দেন। এতে রাণীনগর শের-এ-বাংলা সরকারী মহাবিদ্যালয়ে হুমায়ন কবিরকে সভাপতি,শিহাব হোসেনকে সাধারণ সম্পাদক এবং আব্দুল মমিনকে সাংগঠনিক সম্পাদক করে ১৫সদস্য বিশিষ্ঠ আংশিক কমিটি,রাণীনগর মহিলা ডিগ্রী কলেজে সুরাইয়া আক্তারকে সভাপতি,আসফিকা জান্নাতুনকে সাধারণ সম্পাদক এবং হাসি আক্তারকে সাংগঠনিক সম্পাদক করে ৮সদস্য বিশিষ্ঠ এবং আবাদপুকুর কলেজে তৌফিক হোসেনকে সভাপতি,সুরাইয়া খাতুনকে সাধারণ সম্পাদক এবং ইমরান হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫সদস্য বিশিষ্ঠ আংশিক কমিটি গঠন করা হয়। গঠিত তিন কমিটিই রোববার রাতে কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হয়েছে। এছাড়া তিন কমিটিকেই আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটি বরাবর জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

রাণীনগর শের-এ-বাংলা সরকারি মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের আংশিক কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সোহান শেখ, সহ-সভাপতি আইউব হোসেন ও লিমন, সিনিয়র যুগ্ন সম্পাদক নাইম হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, নাদিম ও শিমুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল মমিন, প্রচার সম্পাদক জান্নাতুন নাইম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ মন্ডল, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তৌফিক আহমেদ এবং যোগাযোগ বিষয়ক সম্পাদক মিলন খান।
রাণীনগর মহিলা ডিগ্রী কলেজ ছাত্রদলের আংশিক কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি কুমারী পূজা রাণী, সহ-সভাপতি নুসরাত আক্তার, সিনিয়র যুগ্ন সম্পাদক মোছা: বর্ষা, দপ্তর সম্পাদক সুমাইয়া আক্তার ও প্রচার সম্পাদক জেরিন আক্তার জুই।

আবাদপুকুর কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মেফতাহুল ইসলাম, সিনিয়র যুগ্ন সম্পাদক শিহাব ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী