ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাণীনগরে এমপলসহ মাদককারবারী আটক

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০২:২৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০২:২৮:০১ অপরাহ্ন
রাণীনগরে এমপলসহ মাদককারবারী আটক রাণীনগরে এমপলসহ মাদককারবারী আটক
নওগাঁর রাণীনগরে ৪০ পিচ এমপল ইনজেকশনসহ সাইদুল ইসলাম (৩৫) নামের একজন মাদককারবারীকে আটক করেছে থানা পুলিশ।  আটক সাইদুল ইসলাম উপজেলার কাশিমপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হান জানান সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে রাণীনগর বাজারের খাদ্য গুদাম এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক কারবারী সদস্যের অন্যতম সদস্য সাইদুলকে তল্লাসী করলে তার শরীর থেকে ৪০পিচ এমপল ইনজেকশন পাওয়া যায়। এরপর তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলায় আদালতের মাধ্যমে মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে। 

উল্লেখ‍্য, গোপন সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলার জনগুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে থাকা কতিপয় ঔষধের দোকানগুলোতে এমপল ইনজেকশনসহ বিভিন্ন মাদক জাতীয় ঔষধগুলোর রমরমা ব্যবসা চলমান রয়েছে। মাদক জাতীয় এই ঔষধগুলো দেশের বিভিন্ন স্থান থেকে মাদক কারবারীরা এনে সরবরাহ করে আসছে। এতে করে খুব সহজেই হাতের কাছে থাকা ঔষধের দোকানগুলো থেকে মাদক জাতীয় ঔষধগুলো সংগ্রহ করে যুবকরা মাদকের নীল ছোবলে আক্রান্ত হয়ে পড়ছে।

অপরদিকে দ্বিগুনের চেয়ে বেশি দামে মাদক জাতীয় এই ঔষধগুলো বিক্রি করে অসাধু ঔষধ ব্যবসায়ীরা আঙ্গুল ফুলে কলার গাছ বনে যাচ্ছেন। যদি দ্রুত প্রশাসনের পক্ষ থেকে কতিপয় এই অসাধু ঔষধ ব্যবসায়ীদের লাগাম টানা না হয় তাহলে একদিন উপজেলার অধিকাংশ যুবক ও আগামী প্রজন্মরা নিজের অজান্তেই এই ঔষধ জাতীয় মাদকের নেশায় জড়িয়ে যাবে বলে অভিযোগ করেছেন নাম প্রকাশ না করা অনেক অভিভাবক।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী