ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহীতে কোল্ডস্টোরেজে নারী নির্যাতনের ঘটনায় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলে-মেয়ে আটক

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৫:৩৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৫:৩৬:৪৩ অপরাহ্ন
রাজশাহীতে কোল্ডস্টোরেজে নারী নির্যাতনের ঘটনায় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলে-মেয়ে আটক রাজশাহীতে কোল্ডস্টোরেজে নারী নির্যাতনের ঘটনায় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলে-মেয়ে আটক
রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকার সরকার কোল্ডস্টোরেজের অফিস কক্ষে দুই নারীসহ তিনজনকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে সংঘটিত এই ঘটনায় কোল্ডস্টোরেজের মালিক ও রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকো, মেয়ে আঁখি এবং সহযোগী হাবিবা আটক হয়েছেন।

এয়ারপোর্ট থানার ওসি ফারুক হোসেন জানান, নির্যাতনকারীরা লাঠি, বাঁশ, হাতুড়ি দিয়ে ভুক্তভোগীদের মারধর করে এবং একপর্যায়ে তাদের শরীরে সেফটি পিন ফুটিয়ে নির্যাতন চালায়। মোহাম্মদ আলী সরকারের অফিস কক্ষেই এই লোমহর্ষক ঘটনা ঘটে।

নির্যাতনের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা কোল্ডস্টোরেজে ভাঙচুর চালায় এবং মোহাম্মদ আলী সরকারের ছেলে, মেয়ে ও সহযোগীকে অফিসে অবরুদ্ধ করে রাখে। পরে সেনাবাহিনীর সহায়তায় এয়ারপোর্ট থানা পুলিশ তাদের উদ্ধার করে আটক করে নিয়ে যায়।

ওসি আরও জানান, ভুক্তভোগী পরিবারের সঙ্গে মোহাম্মদ আলী সরকারের দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল। তবে তার ছেলে-মেয়েরা ওই নারীর সঙ্গে মোহাম্মদ আলীর অনৈতিক সম্পর্কের সন্দেহ করতেন। এই সন্দেহ থেকেই তাদের ফোন করে ডেকে এনে নির্যাতন করা হয়।

নির্যাতনের শিকারদের মধ্যে একজন রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী। বাকি দুইজন তার খালাতো বোন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতনের শিকার এক নারী জানান, মঙ্গলবার সকালে ফোন পেয়ে তিনি তার খালাতো ভাই ও ছোট বোনকে সঙ্গে নিয়ে হিমাগারে যান। সেখানে পৌঁছানোর পর মোহাম্মদ আলীর ছেলে আহসান উদ্দিন জিকো ও মেয়েরা তাদের ধাক্কা দিতে দিতে অফিস কক্ষে নিয়ে যান। এরপর কর্মচারীদের সহায়তায় দরজা বন্ধ করে লাঠি, বাঁশ, হাতুড়ি দিয়ে তাদের পেটানো হয় এবং মুঠোফোন কেড়ে নেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, তাকে ও তার খালাতো বোনকে মোহাম্মদ আলীর দুই মেয়ে সারা শরীরে সেফটি পিন ফুটিয়ে নির্যাতন করেছেন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দরজা খুলতে বললেও প্রথমে খোলা হয়নি। পরে দরজা খুললে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র (সদর) অতিরিক্ত পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, নির্যাতনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ