ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: ভূমিমন্ত্রী রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট

প্রতিবন্ধীকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ কারাগারে

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৭:২৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৭:২৩:১১ অপরাহ্ন
প্রতিবন্ধীকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ কারাগারে প্রতিবন্ধীকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ কারাগারে
সিরাজগঞ্জে যৌন নিপীড়নের শিকার এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১৩) নিয়ে তার বাবা-মা অভিযুক্ত ব্যক্তিকে থানায় হাজির করেছেন। 
বুধবার (৮ অক্টোবর) বেলা ৩টার দিকে সদর থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই কিশোরীর বাড়ি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতী গ্রামে। তার বাবা পেশায় দিনমজুর। চার মেয়ে ও এক ছেলের মধ্যে ওই মেয়েটিই সবার বড়। পরিবারের দাবি, পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।

স্থানীয়সূত্রে জানা যায়, অনেক দিন আগে একই গ্রামের ৫০ বছর বয়সী এক ব্যক্তি টাকার প্রলোভনে কিশোরীকে যৌন নিপীড়ন করেন। এতে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে স্থানীয়ভাবে সালিস বসে। সেখানে দেড় লাখ টাকা দেনমোহরে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ওই কিশোরীর বিয়ের প্রস্তাব দেওয়া হয়। সালিসে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মনজুরুল আলম, হাজী মোজাম্মেলসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

বুধবার সকালে উভয় পক্ষ সিরাজগঞ্জ আদালত চত্বরে বিয়ে সম্পন্ন করতে গেলে কিশোরীর অপ্রাপ্তবয়স্কতার কারণে কোনো আইনজীবী তাতে রাজি হননি। পরে দুপুরে কিশোরী ও তার পরিবার অভিযুক্তকে ধরে থানায় হাজির করে পুলিশের হাতে তুলে দেয়।

সাবেক ইউপি সদস্য মনজুরুল আলম বলেন, মেয়েটি মানসিক প্রতিবন্ধী। ওই বৃদ্ধের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, নির্যাতিতার মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলার অভিযোগ দায়ের করেছে।  ওই অভিযোগের ভিত্তিত্বে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ