ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে পরীমনি, মুহূর্তেই ভাইরাল তারকাদের দুর্গোৎসব: কারও ঘোরাঘুরি, কারও মনে মায়ের শূন্যতা রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক ধর্ষণের অভিযোগে পাশে পাননি কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রধানকে, বললেন ছাত্রী রাবণের মুখে মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ ফিরছে ডিভি লটারি, বাংলাদেশিরা কী পারবেন আবেদন করতে পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগ সরকার দলীয় এমপি’র নির্দেশে জমি জবরদখল রাণীশংকৈলে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকান হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ ​ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজার শতবর্ষী এতিহ্যবাহী দুর্গামেলা অনুষ্ঠিত সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম নদী পার করে দেওয়ার কথা বলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ রেস্তোরাঁর পেছনে নিরবকে কুপিয়ে চলে যায় ১২ জন রাজশাহীতে মাছের ব্যবসা করায় বিয়ের দাওয়াত প্রত্যাহার, পিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ নাটোরের বনপাড়ায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ সিরাজগঞ্জে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেফতারি পরোয়ানা গেল ১২ দফতরে

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ১২:১৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ১২:১৬:০৬ অপরাহ্ন
শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেফতারি পরোয়ানা গেল ১২ দফতরে ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের আমলে গুমের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডিজিএফআইয়ের সাবেক ৫ প্রধানসহ ৩০ জনের গ্রেফতারি পরোয়ানা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সংশ্লিষ্ট ১২ দফতরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দফতর এই তথ্য নিশ্চিত করেছে। 
 
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, বুধবারই এই পরোয়ানা পাঠানো হয় সংশ্লিষ্ট দফতরগুলোতে।
 
এর আগে, বুধবার টিএফআই সেল ও জেআইসি সেলের দুই গুমের মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে শেখ হসিনা, আসাদুজ্জামান খান কামাল, ডিজিএফআইয়ের সাবেক ৫ প্রধানসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১।
 
দুই মামলায় তাদের বিরুদ্ধে পাঁচটি করে অভিযোগ আনা হয়। এরমধ্যে, টিএফআই সেলের গুম মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনাসহ ১৭ জনকে এবং জেআইসি সেলের গুমের মামলায় আসামি করা হয়েছে ১৩ জনকে। 
 
আসামিদের মধ্যে অনেকেই বিভিন্ন বাহিনীতে কর্মরত রয়েছেন। যদিও চিফ প্রসিকিউটর বলেছেন, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আইন অনুযায়ী তারা এখন আর কর্মরত বলে গণ্য হবেন না।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক