ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিজিওথেরাপি সেন্টারের আড়ালে অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ, গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! ​আত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন, ভিডিও ভাইরাল ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগে রেডার সহযোগিতা চাইল রাসিক ক্লাসরুমে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটার অভিযোগ গাড়ী চালক আশরাফুর রহমানের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার আরটিজেএ নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাটাখালিতে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহী জেলা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ১৪ চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা চন্দ্রিমায় মাদক কারবারী মতিহারে অনলাইন জুয়াড়ি-সহ নগরীতে গ্রেফতার ৩৩ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের নতুন অর্জন একেএস

দুষ্টু দুষ্কৃতকারীর জন্যই মেয়েরা সমাজে অনিরাপদ- রাজশাহী জেলা প্রশাসক

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৪:৫১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৪:৫১:২২ অপরাহ্ন
দুষ্টু দুষ্কৃতকারীর জন্যই মেয়েরা সমাজে অনিরাপদ- রাজশাহী জেলা প্রশাসক দুষ্টু দুষ্কৃতকারীর জন্যই মেয়েরা সমাজে অনিরাপদ- রাজশাহী জেলা প্রশাসক
রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেছেন, আমরা কন্যা শিশুর অধিকারের কথা বলি। এ অধিকার আমরা কারো কাছে বন্ধক রাখিনি। আমি যদি আমার অধিকার সম্পর্কে সচেতন হই, তবেই সে অধিকার অর্জন করতে পারব। বড় পর্যায়ে যেতে হলে আত্মঅধিকারের জন্য লড়তে হবে, নিজের সাথে লড়তে হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে দুপুরে সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেছেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমি কী করতে চাই, কীভাবে করতে চাই এবং কীভাবে গড়তে চাই- এই শিক্ষায় আমরা পিছিয়ে আছি। এজন্য ভেদাভেদ দূর করে আমাদের ছেলে-মেয়েদের একসাথে এগিয়ে যেতে হবে। শুধু কন্যা শিশু নয় যার যেটা অধিকার তাকে তা দেওয়াই ন্যায্যতা।

তিনি বলেন, লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে বিশেষ করে মেয়েদের জন্য সমাজে অইেশ বাধা আসতে পারে। কিছু দুষ্টু দুষ্কৃতকারীর জন্যই মেয়েরা সমাজে অনিরাপদ।
সমাজের দায়িত্ব এসব অনিরাপদ দুষ্টুদের প্রতিহত করা।

কন্যা শিশুর পাশাপাশি সব শিশুই এগিয়ে গিয়ে দেশটা এগিয়ে নেবে-এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় জেলা প্রশাসক বাল্যবিবাহ প্রতিরোধ এবং ইন্টারনেটের মাধ্যমে প্রতারণার ফাঁদে না পড়তে উপস্থিাত শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহবান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দিল মাহমুদা খাতুন।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন এর তত্ত¡াবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন

মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন