ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

নগরীর পদ্মা নদীর কাশবনের ভিতর থেকে পিস্তল ম্যাগজিন গুলি উদ্ধার

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৫:৫৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৫:৫৭:৫৪ অপরাহ্ন
নগরীর পদ্মা নদীর কাশবনের ভিতর থেকে পিস্তল ম্যাগজিন গুলি উদ্ধার নগরীর পদ্মা নদীর কাশবনের ভিতর থেকে পিস্তল ম্যাগজিন গুলি উদ্ধার
রাজশাহী মহানগরীর পদ্মা নদীর ধারে কাশবনের ভিতর হতে ছাত্র আন্দোলন চলাকালীন থানা হতে লুন্ঠিত ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ১২ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার (২৬ মে) দিনগত রাত ২টার দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন বশরীপাড়া এলাকার নদীর ধারে কাশবনের ভেতের থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, এর একটি আভিযানিক দল জানতে পারে, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বশরীপাড়া গ্রামের পদ্মা নদীর ধার সংলগ্ন এলাকায় থানা হতে লুন্ঠিত অবৈধ আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন ও গুলি কতিপয় চোরাকারবারী লুকিয়ে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে গভীর রাতে বর্ণীত স্থানে অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত অস্ত্রগুলি মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫