ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলের তোড়ে তলিয়ে গেল গাড়ি, বেরোতেই পারলেন না মা, দুই কন্যা! গাছ আঁকড়ে প্রাণে বাঁচলেন বাবা ইউরোপ, উত্তর আমেরিকার পর এ বার বিদ্রোহী এশিয়া, ফিফার বিশ্বকাপ বেচার প্রস্তাবের বিরোধিতা ক্রমশ বাড়ছে ধূমপান করলেও সবার ক্যানসার হয় না কেন? ‘রামায়ণ’-এর ঝলক মুক্তি পেতেই সীতা রূপে ধরা দিলেন কঙ্গনা মঙ্গলে ধাক্কা খেয়ে ধ্বংস হবে তার উপগ্রহ? এগোচ্ছে সে দিকেই, লাল গ্রহে মিলল আরও এক চাঁদের মৃত্যুর প্রমাণ! ছাগলকে কামড় দেওয়ায় গাছে ঝুলিয়ে কুকুর হত্যা, ভিডিও ভাইরাল নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯ ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’ রহস্যময় পোস্টে আলোচনায় প্রভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান সোহেলকে আরপিএসএফের সংবর্ধনা ভাইরাসের ইতিহাসে সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে ইবোলা সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি রাশিয়ার ক্যানসার টিকা প্রথম রোগীর শরীরে ইতিবাচক ফল দেখাচ্ছে কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের আবারও তাণ্ডব গাইবান্ধায় অতিরিক্ত সুদের দাবিতে বিধবার গাভী নিয়ে গেল দাদন ব্যবসায়ী ফরিদপুরে ইয়াবায় আসক্ত যুবক ‘কুপিয়ে হত্যা’ করল মাকে নওগাঁর মহাদেবপুরে আদালতের রায় অমান্য, ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন আদালত বদলগাছীতে কোমরে পাঁচটি ইট বেঁধে পানিতে ফেলে যুবকে হত্যাচেষ্টা জয়পুরহাটয়ে ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে স্কুলফেরত শিশুকে উত্ত্যক্ত করে টিকটক ভিডিও, গ্রেপ্তার ১ ছাত্রীর সঙ্গে অনৈতিক ভিডিও ভাইরাল, বিদ্যালয়ের অফিস সহকারী বরখাস্ত

৩ সন্তান রেখে হঠাৎ উধাও স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন স্বামী

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৮:০৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৮:০৫:০৪ অপরাহ্ন
৩ সন্তান রেখে হঠাৎ উধাও স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন স্বামী ৩ সন্তান রেখে হঠাৎ উধাও স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন স্বামী
তিন সন্তান ও দীর্ঘ ১২ বছরের সংসার ভেঙে যাওয়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ফেনীর সোনাগাজীর প্রবাস ফেরত মোহাম্মদ শাহজাহান। স্ত্রী অন্য এক পুরুষের সঙ্গে চলে যাওয়ার পর তিনি নিজের ‘মানসিক শুদ্ধতার’ প্রতীক হিসেবে ২০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন। 

বুধবার (৮ অক্টোবর) শাহজাহানের ওই দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তিনি স্থানীয়দের সামনে স্ত্রীর প্রতারণা নিয়ে ক্ষোভ ও কষ্ট প্রকাশ করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালি গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান প্রায় ১৫ বছর ধরে বাহরাইনে প্রবাসে ছিলেন। প্রবাসে থাকার সময়েও পরিবারের খোঁজখবর রাখতেন নিয়মিত। প্রায় এক যুগ আগে বিয়ে হওয়া দাম্পত্য জীবনে তাদের তিনটি সন্তান রয়েছে।

তবে কিছুদিন আগে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন শাহজাহান। প্রবাস থেকে দেশে ফিরে স্ত্রীকে ফেরানোর জন্য তিনি দুই সপ্তাহ চেষ্টা করেও ব্যর্থ হন।

তিনি অভিযোগ করে বলেন, স্ত্রীর কোনো অভাব রাখিনি। কিন্তু সে প্রতারণা করেছে। নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে।

নিজের এই প্রতীকী কর্মসূচি সম্পর্কে শাহজাহান বলেন, আমি দুধ দিয়ে গোসল করেছি মানসিকভাবে নিজেকে শুদ্ধ করার জন্য। জীবনে নতুনভাবে শুরু করতে চাই।

এলাকাবাসী জানান, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে স্ত্রীকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন শাহজাহান। কিন্তু ব্যর্থ হয়ে তিনি স্থানীয়দের উপস্থিতিতে প্রতীকীভাবে ২০ কেজি দুধ দিয়ে গোসল করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯

নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯