ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

যাত্রিবাহী বিমান ধ্বংস এবং ৩৮ জনের মৃত্যৃর জন্য রাশিয়া দায়ী’! অবশেষে দোষ স্বীকার পুতিনের

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৯:১৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৯:১৭:৪১ অপরাহ্ন
যাত্রিবাহী বিমান ধ্বংস এবং ৩৮ জনের মৃত্যৃর জন্য রাশিয়া দায়ী’! অবশেষে দোষ স্বীকার পুতিনের যাত্রিবাহী বিমান ধ্বংস এবং ৩৮ জনের মৃত্যৃর জন্য রাশিয়া দায়ী’! অবশেষে দোষ স্বীকার পুতিনের
অভিযোগের আঙুলটা ছিলই। বৃহস্পতিবার সেই অভিযোগ স্বীকার করে নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বললেন, ‘‘গত বছর আজ়ারবাইজান এয়ারলাইন্সের যাত্রিবাহী বিমান ধ্বংসের জন্য রাশিয়াই দায়ী।’’

২০২৪ সালের ২৫ ডিসেম্বর ৬৭ জন যাত্রী নিয়ে আজ়ারবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রজ়নি শহরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েছিল আজ়ারবাইজান এয়ারলাইন্সের বিমানটি। কাজ়াখস্তানের আকতাউতে জরুরি অবতরণের সময়ে সেটি ভেঙে পড়লে ৩৮ জন যাত্রী মারা গিয়েছিলেন। আহত হয়েছিলেন ২৯ জন। বিমানটি ভেঙে পড়ার পরেই আজ়ারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছিলেন, ‘‘আমাদের যাত্রিবাহী বিমান রাশিয়ার সেনা গুলি করে নামিয়েছে।’’

ঘটনাচক্রে, আলিয়েভের ওই মন্তব্যের পরেই পুতিন বিমান ধ্বংসের জন্য ক্ষমা চেয়েছিলেন। এর পরে আজ়ারবাইজানের প্রেসিডেন্ট বলেছিলেন, ‘‘আমাদের চার দফা দাবির প্রথমটি ছিল রাশিয়ার ক্ষমাপ্রার্থনা। পুতিন তা করেছেন। কিন্তু এ বার রাশিয়াকে দোষ স্বীকার করতে হবে। দোষীদের সাজা এবং আজ়ারবাইজান সরকার, বিমানযাত্রী ও কর্মীদের ক্ষতিপূরণ দিতে হবে।’’ আলিয়েভের দ্বিতীয় দাবি পূরণের পরে এখন দেখার, পুতিন বাকি দুই দফা দাবিও মানেন কি না।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী