ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

অনুদানে ট্রাম্পের কোপ, অর্থাভাবে জর্জরিত রাষ্ট্রপুঞ্জ ২৫ শতাংশেরও বেশি শান্তিরক্ষী ছাঁটাইয়ের পথে

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৯:২০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৯:২০:৪৩ অপরাহ্ন
অনুদানে ট্রাম্পের কোপ, অর্থাভাবে জর্জরিত রাষ্ট্রপুঞ্জ ২৫ শতাংশেরও বেশি শান্তিরক্ষী ছাঁটাইয়ের পথে অনুদানে ট্রাম্পের কোপ, অর্থাভাবে জর্জরিত রাষ্ট্রপুঞ্জ ২৫ শতাংশেরও বেশি শান্তিরক্ষী ছাঁটাইয়ের পথে
অর্থসঙ্কটের কারণে রাষ্ট্রপুঞ্জ বিশ্ব জুড়ে ন’টি শান্তিরক্ষা অভিযানে প্রায় এক-চতুর্থাংশের বেশি (২৫ শতাংশের বেশি) সেনা ও পুলিশ সদস্য কমাতে যাচ্ছে। চলতি অর্থবর্যে ২০ শতাংশ বাজেট কমাতে চলেছে রাষ্ট্রপুঞ্জের সচিবালয়। সংস্থার কর্মীদের পরে এ বার তার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়তে চলেছে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর উপর।

রাষ্ট্রপুঞ্জের এক আধিকারিক সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘‘ন’টি দেশে কর্মরত ২৫ শতাংশ শান্তিরক্ষীকে অর্থাভাবের কারণে ফেরত পাঠানো হচ্ছে।’’ মোট ১৩-১৪ হাজার সেনা ও পুলিশকর্মীকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার রাষ্ট্রপুঞ্জকে দেওয়া আর্থিক অনুদানের পরিমাণ কমানোর সিদ্ধান্ত নেওয়ায় সম্প্রতি ব্যয়সঙ্কোচের পথে হাঁটতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। গত মে মাসে ৬৯০০ জন কর্মী ও আধিকারিককে চাকরি থেকে ছাঁটাই হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্রপুঞ্জ। যদিও মে মাসে জারি করা ওই নির্দেশিকার আমেরিকার অনুদান কমানোকে ‘কর্মী ছাঁটাইয়ের কারণ’ বলে চিহ্নিত করা হয়নি।

প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা মিশনের সবচেয়ে বড় আর্থিক মদতদাতা আমেরিকা। এ ক্ষেত্রে মোট বাজেটের ২৬ শতাংশ ওয়াশিংটন বহন করে। দ্বিতীয় স্থানে রয়েছে চিন। চলতি অর্থবর্ষ শুরু হওয়ার আগেই আমেরিকার কাছে শান্তিরক্ষা মিশন বাবদ ১৫০ কোটি ডলার (প্রায় ১৩৩১৭ কোটি টাকা) বকেয়া ছিল রাষ্ট্রপুঞ্জের। এখন আরও ১৩০ কোটি ডলার (প্রায় ১১৫৪২ কোটি টাকা) যোগ হওয়ায় মোট বকেয়া দাঁড়িয়েছে ২৮০ কোটি ডলারেরও (প্রায় ২৪৮৫৯ কোটি টাকা) বেশি। গত অগস্টে ট্রাম্প মার্কিন কংগ্রেসে পাঠানো এক বার্তায় ২০২৪ এবং ২০২৫ সালের জন্য বরাদ্দ করা প্রায় ৮০ কোটি ডলারের (প্রায় ৭১০২ কোটি টাকা) শান্তিরক্ষা তহবিল একতরফা ভাবে বাতিল করার কথা জানিয়েছিলেন। হোয়াইট হাউসের বাজেট অফিস সম্প্রতি ২০২৬ সালের রাষ্ট্রপুঞ্জ শান্তিরক্ষা মিশনে অর্থসাহায্য সম্পূর্ণ ভাবে বন্ধ করার প্রস্তাবও দিয়েছে! তাদের যুক্তি, মালি, লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) শান্তিরক্ষা মিশন সফল হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী