ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

৯ মাসেও প্রক্সিকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৬:২১:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৬:২১:৫২ অপরাহ্ন
৯ মাসেও প্রক্সিকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন ৯ মাসেও প্রক্সিকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় চার শিক্ষার্থীকে প্রক্সি দিয়ে ভর্তি করানোর ঘটনা সামনে আসার ৯ মাস পেরুলেও ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করছেন অভিযুক্ত শিক্ষার্থীরা। প্রশাসনের দাবি অতিদ্রæত ব্যবস্থা নিবেন তারা।

গত বছরের সেপ্টেম্বর মাসে গণমাধ্যমের এক অনুসন্ধানে শিক্ষার্থী প্রতি ৩ থেকে ৮ লক্ষ টাকার বিনিময়ে জালিয়াতি করে ভর্তি করানোর খবর উঠে আসে। এ অনুসন্ধানে পৃথক বিভাগের ৪ শিক্ষার্থী অভিযুক্ত হন। অ্যাডমিট কার্ডের ছবি এডিটের মাধ্যমে জালিয়াতি করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের আইসিটি দপ্তর। তবে বিষয়টি সামনে আসার ৯ মাস গড়িয়ে গেলেও কেন ব্যবস্থা নেওয়া হলো না সে বিষয়ে সদুত্তর নেই প্রশাসনের কাছে।

এদিকে অভিযুক্ত শিক্ষার্থীদের তালিকায় থাকা শিক্ষার্থীদের একজন হলেন ফাহিম আল মামুন বর্ণ। তিনি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮২.৬০ স্কোর করে ৪৬তম মেধাস্থান অর্জন করে ভর্তি হন আইন বিভাগে। তার রেজিস্ট্রেশন নাম্বার ২১১০২১৬১২৬ এবং রোল নাম্বার ৫৪১৩৭। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়ণরত আছেন। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

একই পন্থা অবলম্বন করে ‘সি’ ইউনিটে ৭৯ দশমিক ৭০ নম্বর পেয়ে ভর্তি হন মো. শোভন।

বর্তমানে তিনি ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়ণরত আছেন। তার রেজিস্ট্রেশন নাম্বার ২১১০৯২৯১১২ এবং রোল নাম্বার ৭১১০৬। তিনি রাজশাহীর মতিহার থানার বুধপাড়া গ্রামের মো. গোলাম সারওয়ারের ছেলে। তিনি রাবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়ার ভাতিজা।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেহেদী হাসান সনির প্রক্সির মাধ্যমে ৭২ দশমিক ৬৫ নম্বর পেয়ে ১৬তম মেধাস্থান অর্জন করেন। তার রেজিস্ট্রেশন নাম্বার ২১১০৩৩৩১৭০ এবং পরীক্ষার রোল নাম্বার ৯৬১১৫। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়ণরত রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। আইনানুগ ব্যবস্থাা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। অতিদ্রæত এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থাা নেয়া হবে।

উল্লেখ্য, প্রক্সির জন্য শিক্ষার্থী প্রতি ৩ থেকে ৮ লাখ টাকার বিনিয়মে প্রক্সি দেওয়াতেন প্রক্সির গডফাদার খ্যাত ফোকলোর বিভাগের সাবেক শিক্ষার্থী ও রাবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়। তাকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল রাবি প্রশাসন। পরে প্রক্সির সাথে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে ২০২৩ সালের ৪ অক্টোবর রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা